শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান

১৪ হাজার ৩৪৬ কোটি টাকার ২৪ ক্রয় প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ১৪ হাজার ৩৬৪ কোটি ১২ লাখ ২৮ হাজার ৫৫০ টাকা ব্যয়ে ২৪টি প্রস্তাব অনুমোদন দিয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভাশেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের অনুমোদিত প্রস্তাব সম্পর্কে ব্রিফ করেন।

সাঈদ মাহবুব খান জানান, অনুমোদিত প্রস্তাবের মধ্যে জামালপুর ও মুন্সিগঞ্জে দুইটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৪৪ কোটি ৮০ লাখ টাকা।

জামালপুর জেলার সদর উপজেলায় ১৮০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ কেন্দ্রে ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০.৯৮৯ টাকা হিসেবে আনুমানিক ৬ হাজার ৪১০ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে বলে জানান মাহবুব।

অন্যদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ১৩০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ কেন্দ্রে ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করলে ২০ বছর মেয়াদে ওই কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১১ টাকা হিসেবে আনুমানিক ৪ হাজার ৬৩৪ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

এর বাইরে বৈঠকে ১৩৮ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে বিদ্যুৎ বিভাগের অধীনে ৪৮ হাজার ৫৯৭টি এসপিসি পোল বা খুটি কেনার অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার জন্য এলএনজি আমদানির লক্ষ্যে তিনটি আলাদা প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে এলএনজি আমদানির জন্য দুটি ড্রাফট এগ্রিমেন্ট এবং স্পর্ট মার্কেট থেকে ৭৬২ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার টাকায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিউ এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি।

অতিরিক্ত সচিব বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার মহেশখালীতে বিদ্যমান এলএনজির রিগ্যান ক্যাপাসিটি ৫০০ এমএমসিএফডি হতে ৬০০ এমএমসিএফডি বৃদ্ধি করে এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেডের (ইইবিএল) মাধ্যমে এলএনজি টার্মিনালের বর্ধিতকরণ সংক্রান্ত ‘এলএনজি ব্যবহার চুক্তির খসড়া সংশোধনের দলিল’ অনুমোদন দেয়া হয়েছে।

ওআ/

মন্ত্রিসভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250