বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান *** তারেক রহমান অত্যন্ত জনপ্রিয়, তার ক্ষমতাকে কে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন দ্য ডিপ্লোম্যাটের *** আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার কোন দলকে ভোট দেবেন, যা বলছে জরিপ *** ‘জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামি দল’ *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি *** আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ *** গণমাধ্যম ও সম্প্রচার কমিশনের খসড়া অধ্যাদেশ নিয়ে উদ্বেগ আর্টিকেল নাইনটিনের *** ‘প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে’ *** ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনাসহ অন্য নেতাদের

১৫০ জনকে চাকরি দেবে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪০ পূর্বাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

১৫০ জনকে নিয়োগ দেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। ষষ্ঠ থেকে ১৬তম গ্রেডের ৪ ধরনের পদে এসব জনবল নেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে htp://sfdf.teletalk.com.bd) ২৯ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে।

পদের বিবরণ : আঞ্চলিক ব্যবস্থাপক-৫টি।

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রিসহ দারিদ্র্য বিমোচন বা ক্ষুদ্রঋণ কর্মসূচিতে সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় অষ্টম গ্রেডের পদে বা বেসরকারি পর্যায়ে ব্যবস্থাপক বা সিনিয়র উপজেলা ব্যবস্থাপক সমপর্যায়ের কমপক্ষে ৩৭,১৫০ টাকা বেতন পদে ৫ বছরের কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। বয়স : সর্বোচ্চ ৪০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর।

বেতন স্কেল : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)।

মাঠ কর্মকর্তা-৫০টি। যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রম এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স : সর্বোচ্চ ৩৫ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর। বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর-৫টি।

যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। তবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দক্ষতা নিরূপণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স : সর্বোচ্চ ৩৫ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর। বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

মাঠ সংগঠক-৯০টি।

যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রম এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স : সর্বোচ্চ ৩৫ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

বয়সসীমা : বয়স নির্ধারিত হবে ১ অক্টোবর ২০২৩ তারিখ অনুযায়ী। ২, ৩ ও ৪ নম্বর পদের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ১৮ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থী বলতে এসএফডিএফে কর্মরত কর্মকর্তা বা কর্মচারী হতে হবে।

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই : ১ ও ৩ নম্বর পদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২ নম্বর পদে দিনাজপুর, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, পাবনা ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। ৪ নম্বর পদে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, পটুয়াখালী ও লালমনিরহাট জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।

আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। ১ নম্বর ক্রমিকের পদের ফি চার্জসহ ৭৮১ টাকা, ২ থেকে ৪ নম্বর পদের ফি ৪৪৬ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২৯ অক্টোবর ২০২৩ বিকেল ৫টা। 

নিয়োগ বিজ্ঞপ্তি : www.sfdf.gov.bd     

 এসি/ আই.কে.জে

আরো পড়ুন: অভিজ্ঞতা ছাড়া ৫০০ জনকে চাকরি দেবে দারাজ

চাকরি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250