রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’

২০০০ রুপির নোট তুলে নেওয়া হবে : রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৮ অপরাহ্ন, ১৯শে মে ২০২৩

#

২০০০ টাকার নোট। ছবি: টাইমস অব ইন্ডিয়া

ভারতের বাজার থেকে ২০০০ রুপির ব্যাংক নোট তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, যাদের কাছে ২০০০ রুপির নোট আছে, তা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই যেন বদলে ফেলা হয়।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ১৯টি আঞ্চলিক শাখায় এ নোট জমা দিয়ে কম মূল্যমানের নোট দিয়ে সমপরিমাণ অর্থ নেওয়া যাবে। ২৩ মে এ কার্যক্রম শুরু হবে। দেশের ব্যাংকগুলোকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোতে যেন ডিপোজিট ও এক্সচেঞ্জের সুবিধা থাকে। যাতে নাগরিকদের কোনো অসুবিধায় পড়তে না হয়।

২০১৬ সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বাজারে ২০০০ রুপির নতুন নোট আনে। তবে ২০১৮ ও ২০১৯ সালেই রিজার্ভ ব্যাংক বা আরবিআই বন্ধ করে দিয়েছিল ২ হাজার রুপির নোট ছাপানো। এখন ২০০০ রুপির নোট ইস্যু করা থেকে বিরত থাকতে বলেছে আরবিআই।

আরো পড়ুন: একাধিক সোনার বার আনতে পারবেন না প্রবাসীরা, ব্যাগেজ রুলস সংশোধন হচ্ছে

উল্লেখ্য, ভারতে ২০১৬ সালের ৮ নভেম্বর নোট বাতিলের সঙ্গে সঙ্গে একাধিক বড় ঘোষণা এসেছিল। সেবার ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করার ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় রাতারাতিই নোট বাতিলের ঘোষণা করা হয়েছিল। এবার ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নাগরিকদের সময় দেওয়া হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এমএইচডি/ আইকেজে 

ভারত ব্যাংক নোট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250