শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

২১ বছরের বড় রাজনীতিবিদকে বিয়ে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৪ পূর্বাহ্ন, ৩১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

গোপনে ১০ বছর আগেই বিয়ে করেছেন হিন্দি টিভি সিরিয়ালের অভিনেত্রী স্নেহাল রায়। তার স্বামীর নাম মাধবেন্দ্র কুমার। বয়সে প্রায় ২১ বছরের বড় মাধবেন্দ্র উত্তরপ্রদেশের প্রভাবশালী একজন রাজনীতিবিদ।  

বিয়ের খবর দীর্ঘ ১০ বছর গোপন রাখার কারণ জানিয়ে স্নেহাল রায় বলেন, ‘তারকাদের বিবাহিত জীবন প্রকাশ্যে না আনলেও চলে।’ তা হলে এখন কেন এ খবর প্রকাশ করলেন? এ প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, ‘বিবাহিত নারীদের নিয়ে আয়োজিত একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেব। আমার কাছে মনে হয়েছে এখনই এ খবর সবাইকে জানানোর উপযুক্ত সময়।’

আরো পড়ুন: মিথিলার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন সৃজিত

উত্তরপ্রদেশের এই নেতার সঙ্গে প্রেমের শুরুটা হয়েছিল কিভাবে? অভিনেত্রী জানান, ‘একটি অনুষ্ঠানে সঞ্চালনা করতে গিয়েছিলেন তিনি। সেখানেই বিশেষ অতিথি হয়ে আসেন তার স্বামী। সেই থেকেই আলাপ, প্রেম।’

স্বামীর সম্পর্কে বলতে গিয়ে স্নেহাল জানান, ‘উনি একবার আমাকে বলেছিলেন, তুমি আমার রানি। যা করবে রানির মতো করবে। সারা জীবন আমার হৃদয়ে রানির আসনেই থাকবে।’

মাধবেন্দ্রের এ কথার প্রেমেই নাকি পড়েন স্নেহাল। বিয়ের পর দাম্পত্যে জীবনে নানা ওঠাপড়া এসেছে। তবে পরস্পরের কাছে নিরাপত্তাটাই তাদের সম্পর্কের বাঁধন বলে জানান অভিনেত্রী।

ক্যারিয়ারে ‘ইশক কা রং সাফেদ’, ‘জন্ম কা বন্ধন’, ‘বিষ’, ‘ইচ্ছাধারী নাগিন’, ‘পারফেক্ট পতি’, ‘ভিশ’-এর মতো হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন স্নেহাল রায়।

এসি/আইকেজে 

 

রাজনীতিবিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250