সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি

২২তম দিনে চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

#

ভারতের তৃতীয় চন্দ্র অভিযানের মহাকাশযান, চন্দ্রযান-৩ চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় ভারতের মহাকাশ সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ  অর্গানাইজেশন (ইসরো) এ তথ্য জানিয়েছে। এর আগে এক টুইট বার্তায় ইন্ডিয়ান স্পেস এজেন্সি ঘোষণা করে যে, “MOX, ISTRAC, এটি হলো চন্দ্রযান-৩। আমি চাঁদের মাধ্যাকর্ষণ অনুভব করছি। চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে।” 

ভারতের মহাকাশ সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ  অর্গানাইজেশন (ইসরো) জানায়, চাঁদ এবং চন্দ্রযান-৩ এর মধ্যে দূরত্ব যখন সবচেয়ে কম ছিল তখনই এটি কক্ষপথ পরিবর্তন করেছে। পরবর্তীতে কক্ষপথের দূরত্ব কমানোর কাজটি করা হবে। এই দূরত্ব কমতে শুরু করবে রোববার রাত ১১টার পর থেকে।

যদি এই অভিযান সফল হয়, তবে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণা কাজ শুরু করতে পারবে। চাঁদের ওই অংশ সম্পর্কে এখনো খুব কমই জানে মানুষ। এর আগে কেবল যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও চীনের মহাকাশযান নিরাপদে চাঁদের মাটিতে অবতরণ করতে পেরেছে।

পৃথিবী থেকে চন্দ্রযান-৩ এর চাঁদে পৌঁছতে মোট সময় লাগবে ৪০ দিন। গতকাল শনিবার (৫ আগস্ট) তার মধ্যে ২২তম দিন পূর্ণ হলো।

চাঁদে পৌঁছানোর চেষ্টায় এর আগেও দুইবার অভিযান চালিয়েছিল ভারত। ২০০৮ সালে তারা প্রথমবারের মতো চাঁদে যাওয়ার অভিযান চালায়। ঐ অভিযানে চন্দ্রযান-১ চাঁদের কক্ষপথে পৌঁছালেও চাঁদে অবতরণ করতে পারেনি। তাই অভিযানটি ব্যর্থ  হয়। এরপর ২০১৯ সালে ভারত দ্বিতীয়বার চাঁদে যাওয়ার অভিযান চালায়। ‍এ অভিযান আংশিকভাবে সফল হয়েছিল। এ অভিযানের মহাকাশযান চন্দ্রযান-২ এর অরবিটার এখনো চাঁদের চারপাশে প্রদক্ষিণ করছে এবং তথ্য পাঠাচ্ছে। তবে এর ল্যান্ডার শেষ মুহূর্তের জটিলতায় অবতরণের সময় চাঁদের মাটিতে বিধ্বস্ত হয়। 

গত ১৪ জুলাই ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতের তৃতীয় চন্দ্র অভিযানের মহাকাশযান চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ হয়। আগামী ২৩ বা ২৪ আগস্ট এটি চাঁদের দক্ষিণ মেরুর কাছে একটি রোবটযান নামাতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন ইসরোর বিজ্ঞানীরা। উল্লেখ্য ৩৯০০ কেজি ওজনের চন্দ্রযান-৩ বানাতে খরচ হয়েছে ৬.১ বিলিয়ন রুপি (সাড়ে ৭ কোটি ডলার)।


চন্দ্রযান-৩ তৃতীয় চন্দ্র অভিযান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250