সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

২৫ বছর বয়স অবধি নিজের হাতে খাননি শাহরুখ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৩ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

শিশু বা কিশোর বয়স পেরিয়ে গেলেও শৈশবের অনুভূতিগুলো ফিকে হয়ে যায় না, বরং অনেক সময় তা আরও বেশি করে ফিরে ফিরে আসে নানা ঘটনার অনুষঙ্গে।

শাহরুখ খান এক সাক্ষাৎকারে ফিরে দেখছিলেন তাঁর ছোটবেলা। শৈশব-কৈশোরের দিনগুলোর কথা খুব মনে পড়ে বলে জানালেন অভিনেতা। মা তাঁকে ২৫ বছর বয়স পর্যন্ত নিজের হাতে খাইয়ে দিতেন। এখন শাহরুখ প্রৌঢ়। আরিয়ান, সুহানা, আব্রামের পিতা তিনি। বলিউডের সফল নায়ক। তবু শৈশবের স্মৃতি মনে জ্বলজ্বল করে অভিনেতার।

শাহরুখের বাবা তাজ মহম্মদ পেশোয়ার থেকে ভারতে চলে এসেছিলেন স্থায়ী ভাবে। শাহরুখের বয়স যখন মাত্র ১৫ বছর, তখন তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। শাহরুখের মা ফতিমা খান হায়দরাবাদি। তিনিও ১৯৯০ সালে প্রয়াত হন দীর্ঘ রোগভোগের পর।

শাহরুখ বলেন, ‘‘যখন আমি ছোট ছিলাম, সব সময় ভাবতাম কবে বড় হব। আজ যখন বয়স হয়ে গিয়েছে, সেই ছোটবেলাটা সত্যিই মিস্ করি। আমার মনে হয়, ওটাই আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়, যখন আমাদের কোনও ভাবনাচিন্তা থাকে না।’’ অভিনেতা আরও বলেন, ‘‘মা আমার ২৫ বছর অবধি আমাকে খাইয়ে দিতেন। নিজের হাতে খেতে এখনও অদ্ভুত লাগে।’’

শাহরুখ বলে চলেন, ‘‘আমি মোগলাই এবং দক্ষিণী খাবারদাবার খেতে অভ্যস্ত ছিলাম। আমার বাবা ছিলেন পাঠান, খাবারদাবারের ব্যাপারে যারা কিংবদন্তির পর্যায়ে পড়ে। বাবা শুধু খেতেই ভালবাসতেন না, দারুণ রান্নাও করতেন।’’ শাহরুখ জানান, তাঁর বাবার পাঠান ঘরানায় রান্না করা পদের সঙ্গে মায়ের হাতের হায়দরাবাদি বিরিয়ানি এবং খাঁটি ডালের একটা দারুণ মিশ্রণ তৈরি হত। বাবা-মা সেগুলো মিশিয়ে তাঁকে খাওয়াতেন। তবে শাহরুখের আক্ষেপ, সন্তানদের সেই স্বাদ দিতে পারেননি তিনি।

আরো পড়ুন: ‘সবার ভালোবাসা মুগ্ধ করছে’

অবশ্য সন্তানদের জন্য পাস্তা, পিৎজ়া বানাতে পারেন বলে জানান শাহরুখ। তিনি ডিম সেদ্ধ করতে পারেন, চা বানাতে পারেন। ছোট ছোট গোলাকার রুটি বানাতেও দক্ষ তিনি— জানান অভিনেতা।

‘পাঠান’ ছবি দিয়ে বছরের শুরুতে রাজকীয় ভাবে প্রত্যাবর্তন ঘটেছে শাহরুখের। ‘জওয়ান’ মুক্তি পাবে সেপ্টেম্বরে।

শাহরুখ-কন্যা সুহানাও বলিউডে আত্মপ্রকাশ করবেন এই বছরেই। অন্য দিকে, আরিয়ান পরিচালক ও চিত্রনাট্যকার হিসাবেও বলিউডে আত্মপ্রকাশ করেছেন। ব্যবসাতেও মন দিয়েছেন। আব্রাম এখনও স্কুলের ছাত্র।

এসি/ আইকেজে 

শাহরুখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250