রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ ব্যাংক

৩৫ হাজার কোটি টাকা ঋণ পাবেন কৃষকরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

কৃষি উৎপাদন বাড়াতে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ৩৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৬ আগস্ট) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই নীতিমালা ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ. কে. এম. সাজেদুর রহমান খান।

তিনি বলেন, সরকারের কৃষিবান্ধব নীতির সঙ্গে সঙ্গতি রেখে টেকসই উন্নয়নে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি ও সুস্বাস্থ্য অর্জনে এই নীতিমালা ঘোষণা করা হয়েছে। চলতি অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা আগের বছরের চেয়ে ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি। ২০২২-২০২৩ অর্থবছরে ৩০ হাজার ৮১১ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।


কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ. কে. এম. সাজেদুর রহমান খান - ছবি: সংগৃহীত

চলতি বছর রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের জন্য ১২ হাজার ৩০ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি ব্যাংকের জন্য ২২ হাজার ৯৭০ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান সাজেদুর রহমান।

 আর নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে চলতি অর্থবছরে ঋণ বিতরণের হার লক্ষ্যমাত্রার ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীতকরণের নীতিগ্রহণ করা হয়েছে বলে জানান ডেপুটি গভর্নর। তিনি বলেন, মৎস্য খাতে লক্ষ্যমাত্রার ন্যূনতম ১৩ শতাংশ এবং প্রাণিসম্পদ খাতে লক্ষ্যমাত্রার ন্যূনতম ১৫ শতাংশ ঋণ বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে।

 এদিকে, যারা সরকারের নীতিমালা অনুসরণ করে কৃষিঋণ দিচ্ছে না, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সারওয়ার হোসেন বলেন, যারা এটি করবে না, তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। এছাড়াও যদিও কেউ ঋণ বিতরণ করে, তাহলে সেই ব্যাংককে লক্ষ্যমাত্রা ও ঘাটতি বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল ডেভলপমেন্ট কমন ফান্ডে জমা দিতে বলা হয়েছে। এটিও তাদের জন্য শাস্তি।

 বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২০-২০২৩ অর্থবছরে ব্যাংকগুলো ৩২ হাজার ৮৩০ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ করেছে। এসময়ে মোট ৩৬ লাখ ১৮ হাজার ৫৪৫ জন গ্রাহক কৃষি ও পল্লী ঋণ পেয়েছেন। যার মধ্যে ব্যাংকগুলোর নিজস্ব নেটওয়ার্ক ও এমএফআই লিংকেজের মাধ্যমে ১৮ লাখ ৮১ হাজার ৯৩৩ নারী প্রায় ১২ হাজার ৭৫২ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ পেয়েছেন।

আরো পড়ুন: সচল সব ইউনিট, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে উৎপাদন

এছাড়াও গত অর্থবছরে ২৭ লাখ ৩৬ হাজার ৮৭ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২২ হাজার ৪০২ কোটি টাকা এবং চর, হাওর প্রভৃতি অনগ্রসর এলাকার ৩ হাজার ৪৪৯ জন কৃষক প্রায় ১৮ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ পেয়েছেন।

এম/


বাংলাদেশ ব্যাংক কৃষক ঋণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250