বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী ২৬শে ডিসেম্বর থেকে তিনদিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি।

রোববার (২৪শে ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘আগামী ২৬, ২৭ ও ২৮শে ডিসেম্বর এই তিন দিন বিএনপি ও সমমনা দলগুলোর উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হবে।’

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হবে।’

ওআ/

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250