মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

চাঁদপুরে আমে রঙিন পরিত্যক্ত ইটভাটা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৩ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

চাঁদপুরে পরিত্যক্ত ইটভাটায় অর্ধশতাধিক জাতের ফলের একটি বাগান গড়ে তোলা হয়েছে। ছবি: সংগৃহীত

চাঁদপুরে পরিত্যক্ত ইটভাটায় অর্ধশতাধিক জাতের ফলের একটি বাগান গড়ে তোলা হয়েছে। ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো নামের এ প্রকল্প নতুন করে আলোচনায় এসেছে ৪৭ জাতের আম চাষ করে। এত জাতের রঙিন আমে বর্ণিল হয়ে উঠেছে পরিত্যক্ত ইটভাটাটি।

প্রায় ৬৩ বছরের পারিবারিক ইটভাটা বন্ধ করে হেলাল উদ্দিন গড়ে তোলেন বিদেশি ফলের বাগান। তিনি বলেন, প্রকল্পটিতে এমন সব বিদেশি ফলের চাষ করা হচ্ছে, যা এই দেশে অপ্রচলিত ও উচ্চ মূল্যের। বিশ্বের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন আবহাওয়ায় হওয়া এসব ফলের জাত বাংলাদেশের আবহাওয়ার উপযোগী করার চেষ্টা করা হয়। সব ক্ষেত্রে সফল হওয়া যায় না। যেসব জাতের ফল এই দেশের আবহাওয়ায় সফল ফলন হয়, সে সব জাত সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়। এতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে।

এই উদ্যোগের বয়স মাত্র আড়াই বছর। উদ্যোক্তা হেলাল উদ্দিনের দাবি, বিশ্বসেরা ২০টি আমের জাতের মধ্যে ১৭টিই ফ্রুটস ভ্যালি অ্যাগ্রোতে আছে। অন্যতম কয়েকটি হচ্ছে অস্টিন, অস্টিন গোল্ড, কেইট, কিট, পালমার (ফ্লোরিডা), বেইলি মার্বেল, ভ্যালেন্সিয়া প্রাইড, হেডেন, আলফানসো, নামডকমাই সিমওয়াং, মায়া, টমি অ্যাটকিনস, আতাউলফ, কারাবাউ, কিং অব চাকাপাত, মিয়াজাকি, রেড আইভরি, থ্রি টেস্ট, আরটুইটু, কেনসিংটন প্রাইড ও মহাচানক। এই আমবাগান দেখতে প্রতিদিন শত শত পর্যটক আসছেন।

এখানকার ব্যবস্থাপক আবদুর রশিদ বলেন, বাগানটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে শীতকালেও আম পাওয়া যায়। আবহাওয়া অনুকূলে থাকলে আর দুই থেকে তিন মাসের মধ্যেই এসব আম পাকতে শুরু করবে।


নানা রঙের আম। ছবি: সংগৃহীত

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, অনেক দর্শনার্থী বাগান থেকে গাছপাকা আম সংগ্রহ করছেন। দাম একটু বেশি হলেও বিদেশি জাতের নতুন আমের স্বাদ নেওয়ার জন্য আম কিনছেন। এসব আম প্রতি কেজি জাতভেদে ২৫০ থেকে ৪০০ টাকা। এ ছাড়া বিক্রি হচ্ছে লাল, গোলাপি, খয়েরি ও হলুদ ড্রাগন ফল। এগুলোর কেজি ৫০০ টাকা।

এখানকার নার্সারিতে ৫০০ টাকার নিচে কোনো ফলের চারা বিক্রি হয় না বলে জানালেন কর্মচারী বাপ্পি সরকার।

বাগানে বেড়াতে আসা ঢাকার কারওয়ান বাজারের ব্যবসায়ী মো. মোস্তফা বলেন, ‘আমার গ্রামের বাড়ির কাছেই ডাকাতিয়া নদীর পাড়ে পরিত্যক্ত ইটভাটায় এ রকম একটি আমবাগান হবে, আমার কল্পনায় ছিল না। আমি খবর পেয়ে এটি দেখতে চলে এসেছি। কিছু আমও নিয়েছি। ভাবছি আমার গ্রামের বাড়ির জন্য কিছু নতুন জাতের আমের চারা নেব।’

পরিবার-পরিজন নিয়ে আমবাগান দেখতে আসা চাঁদপুর শহরের বাসিন্দা নাহিদ সুলতানা বলেন, ‘আমবাগানের কথা শুনে এসে দেখি এখানে বিদেশি নানা ধরনের ফলের সমারোহ। এই ফলবাগান সত্যি দেখার মতো।’

চাঁদপুর স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী মো. আলম বলেন, ‘নতুন নতুন জাতের আম দেখে খুব ভালো লাগল। চিন্তা করছি, আমার ছাদবাগানে এমন কিছু আমের চারা রোপণ করব।’

ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো প্রকল্পের উদ্যোক্তা হেলাল উদ্দিন বাগানের পাশাপাশি ইটের বিকল্প পরিবেশবান্ধব কংক্রিট ব্লক তৈরির কারখানা করেছেন। তিনি বলেন, তিনি সাংবাদিকতা করতেন। দেশ-বিদেশ ঘুরেছেন। সেসব দেশে নানা ধরনের ফল চাষ দেখে আগ্রহী হয়েছেন। পরে পৈতৃকভাবে পাওয়া ডাকাতিয়া নদীর পাড়ে ফলের বাগান করার কাজ শুরু করেন। এখন তাঁর বাগানে আমের পাশাপাশি ৪ জাতের অ্যাভোকাডো, ৬ জাতের লাল ও হলুদ ড্রাগন, ৩ জাতের কমলা, ৯ জাতের মাল্টা, ১১ জাতের আঙুর, আপেল, পেয়ারাসহ নানা ফল আছে। কোনো ধরনের কীটনাশক ছাড়াই ফলের আবাদ করা হয় এই বাগানে। বাগানের পাঁচ শতাধিক গাছের যত্নের জন্য আছেন ১৪ জন শ্রমিক।

আরো পড়ুন: সাইপ্রাসে ফসল রক্ষা করছে বিরল প্রজাতির পেঁচা

আম সংগ্রহের গল্প শোনালেন হেলাল উদ্দিন। বলেন, স্পেনের প্রধান বাণিজ্যিক আম অস্টিন। এরই আরেকটি জাত অস্টিন গোল্ড। ইতালি থেকে অস্টিন গোল্ডের চারা সংগ্রহ করেছেন। রোপণের আড়াই বছরের মাথায় ছোট্ট এই গাছে বাম্পার ফলন হয়েছে। ডিম্বাকৃতির মাঝারি আমের ওজন ৫০০ থেকে ৮০০ গ্রাম। নজরকাড়া গাঢ় বেগুনি রঙের আমটি খেতে সুস্বাদু, ঘ্রাণ ভালো ও রসাল।

এম এইচ ডি/

উদ্যোক্তা উদ্যোগ আম কৃষি পণ্য চাঁদপুর ইটভাটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250