মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

৪৮ ঘণ্টা পরই শীর্ষস্থান হারাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

তিন দিনও টিকল না পাকিস্তানের রাজত্ব। শুক্রবার রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে জিতে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছিল পাকিস্তান। রোববার রাতে একই দলের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে হেরে তিনে নেমে গেছে বাবর আজমের দল। 

গত ২১ বছরের মধ্যে আর কোনো দল এত কম সময়ে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে পিছলে পড়েনি। এ ক্ষেত্রে বাবররা ভেঙেছেন ইংল্যান্ডের রেকর্ড। এ বছরের জানুয়ারিতে শীর্ষে ওঠার তিন দিন পরই ভারতের কাছে জায়গা খুইয়েছিল ইংলিশরা। এবার পাকিস্তান এক নম্বর স্থান খোয়াল অস্ট্রেলিয়ার কাছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে পাকিস্তানের অবস্থান ছিল পাঁচে। প্রথম চার ওয়ানডের সব কটি জিতে এক সপ্তাহের মধ্যে শীর্ষে উঠে আসে বাবরের দল। ২০০২ সালের অক্টোবরে মাসিক ভিত্তিতে আইসিসি ওয়ানডে রেটিং চালু হওয়ার পর এবারই প্রথম এক নম্বরে জায়গা করে নেয় পাকিস্তান। বাবরদের এই সাফল্যে টুইট করে অভিনন্দন জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তবে ওই সময়েই দ্রুতই শীর্ষস্থান হারিয়ে ফেলার শঙ্কা ছিল। কারণ, পাকিস্তানের সমান ১১৩ রেটিং পয়েন্ট ছিল অস্ট্রেলিয়া ও ভারতেরও। ম্যাচ অনুপাতে পয়েন্ট বেশি থাকায় ভগ্নাংশের ব্যবধানে শীর্ষে ওঠে পাকিস্তান, যে জায়গা ধরে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতেও জয় দরকার ছিল।

আরো পড়ুন: হলান্ডকে হাতছানি দিচ্ছে ৬৭ কোটি টাকা বোনাস

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে সেটি করতে পারেনি পাকিস্তান। কিউইদের ২৯৯ রান তাড়া করতে নেমে ইফতিখার আহমেদের ৯৪ রানের অপরাজিত ইনিংসের পরও ২৫২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। 

৪৭ রানের হারে একটি রেটিং পয়েন্ট কমে গেছে বাবরদের। যে কারণে নেমে যেতে হয়েছে তিনে। ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আবারও অস্ট্রেলিয়া, সমান রেটিং নিয়ে ভারত আছে দ্বিতীয় স্থানে।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250