বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

৫৫ কেজি সোনা চুরি : কাস্টমস হাউসের চার পুলিশকে জিজ্ঞাসাবাদ চলছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে থানায় নিয়েছে বিমানবন্দর থানা পুলিশ। এ ঘটনায় পুংঙ্খানুঙ্খভাবে তদন্ত চলছে।

আজ (সোমবার) দুপুরে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাস্টমস হাউসের গুদামের নিরাপত্তায় শিফটিং ডিউটি করতেন এমন চারজন সিপাহীকে আমরা হেফাজতে নিয়েছি। বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে এ ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি। 

আর.এইচ/  আই.কে.জে

পুলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250