বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

৭ পৌরসভাসহ স্থানীয় সরকারের ৭৮ প্রতিষ্ঠানে চলছে ভোট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সারাদেশে চলছে স্থানীয় সরকারের ৭৮টি নির্বাচনের ভোটগ্রহণ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই নির্বাচনগুলো অতি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার যে ৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন হতে যাচ্ছে তার মধ্যে সাধারণ নির্বাচন বা সব পদে নির্বাচন হচ্ছে ৩৯টিতে। এর মধ্যে সাতটি পৌরসভায় সাধারণ নির্বাচন হচ্ছে, ভোট গ্রহণ করা হচ্ছে ইভিএমে। পৌরসভাগুলো হচ্ছে– পিরোজপুরের ভাণ্ডারিয়া, চাঁদপুরের ছেংগারচর, কুমিল্লার দেবিদ্বার, যশোরের বেনাপোল, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট ও সিরাজগঞ্জের তাড়াশ। গোপালগঞ্জের মুকসুদপুর, জামালপুর সদর ও নীলফামারীর ডোমার পৌরসভায় কাউন্সিলর পদে উপনির্বাচন হবে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে রাজশাহীর বাঘা ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। এ ছাড়া ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এর মধ্যে ২৯টিতে সাধারণ ও ৩৭টিতে উপনির্বাচন হবে।

আরো পড়ুন: বাড়ছে ভোটার উপস্থিতি

নির্বাচন উপলক্ষে এসব এলাকায় মোতায়েন করা পুলিশ ও আনসার সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালন এবং সরকারি ও ব্যক্তিগত সম্পদের প্রতি সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

এম/


ভোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250