মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

৮ মামলায় আমীর খসরুর জামিন শুনানি কাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন শুনানির জন্য বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) দিন ধার্য করেছেন আদালত। 

বুধবার (১৭ই জানুয়ারি) এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানোসহ জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবীরা। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত আসামির উপস্থিতিতে গ্রেপ্তার ও জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন। এর আগে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪ই জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত শুনানির জন্য এ দিন ধার্য করেন। 

আরো পড়ুন: বিএনপি’র অশুভ কামনায় দেশের অশুভ হবে না: পররাষ্ট্রমন্ত্রী

আমীর খসরুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। গত ২৮শে অক্টোবরের ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর আট মামলায় তাকে গ্রেপ্তার দেখানোসহ জামিন চেয়ে আবেদন করা হয়েছে। এর মধ্যে রমনা মডেল থানায় চারটি এবং পল্টন মডেল থানায় চারটি মামলা রয়েছে।

এর আগে গত ২রা নভেম্বর দিবাগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক করে ডিবি। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি।

এইচআ/  আই. কে. জে/ এসকে/ 

বিএনপি জামিন শুনানি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাশকতা মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250