মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

৮ মাসে কোরআনের হাফেজ হলেন ৯ বছরের রুহান

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মাত্র আট মাসে পুরো পবিত্র কোরআন হিফজ করার অনন্য গৌরব অর্জন করেছে নয় বছর বয়সী শিশু আজমল হাসান রুহান। তার এই কৃতিত্বে তার শিক্ষক-সহপাঠীসহ এলাকাবাসী বেজায় খুশি।

রুহান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. আব্দুর রশিদের ছেলে।

রুহান পাকুন্দিয়া পৌর এলাকার চরপাকুন্দিয়া গ্রামের দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদরাসার হিফজুল কুরআন বিভাগে হিফজ সম্পন্ন করেছে।

গত ২৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে তার হিফজ শেষ হয়। তার সমাপনী পড়া শোনেন মাদরাসাটির প্রিন্সিপাল মুফতি মো. শরিফুল ইসলাম ও হাফেজ ওবায়দুল্লাহ। এ সময় হিফজ বিভাগের অন্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মো. শরিফুল ইসলাম বলেন, কোরআন হিফজ করতে সাধারণত তিন বছর সময় লাগে। সেখানে আল্লাহর অশেষ অনুগ্রহে রুহান মাত্র আট মাস সময়ে হিফজ শেষ করেছে। এ মেধাবী শিক্ষার্থীরা এমনিতেই অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের হয়। রুহানও এর ব্যতিক্রম হয়নি। আমরা তার জন্য দোয়া করছি। তার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। সেই সঙ্গে দেশবাসীর কাছেও দোয়া চাই, যেন তাকে আল্লাহ ইসলাম, দেশ, জাতি ও মানবতার খাদেম হিসেবে কবুল করেন।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছিল একই মাদরাসার সাড়ে ৯ বছর বয়সী জান্নাতুল নাঈম ফাহাদ নামের এক শিশু।

ওআ/


কোরআন হাফেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250