বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো

সাহিত্যে অবদানের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেলেন ডিএমপি কমিশনার হাবিব

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

ভারতের সাবেক রাষ্ট্রপতি, পরমাণু বিজ্ঞানী এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। সম্প্রতি পশ্চিমবঙ্গের হাওড়ার শরৎ সদনে এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের আসর বসে।  

সেখানে ১৫টি দেশের বিভিন্ন পেশার ১৫ জন কৃতী ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। বাংলা সাহিত্যে  অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই পুরস্কার পেয়েছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, সম্প্রতি তার (হাবিবুর রহমান) একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে ‘ঠার, বেদে জনগোষ্ঠীর ভাষা’। বইটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। জনপ্রিয়তা পেয়েছে পাঠকমহলেও। এই অসামান্য গ্রন্থের স্বীকৃতিস্বরূপ তিনি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

প্রশাসনিক ব্যস্ততার কারণে তিনি শেষমুহূর্তে কলকাতায় পৌঁছাতে পারেননি। তার হয়ে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশের বিশিষ্ট সমাজকর্মী সোমনাথ দে। তার হাতে পুরস্কার তুলে দেন নেপালের প্রাক্তন উপরাষ্ট্রপতি প্রেমানন্দ ঝা। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দুই বিশিষ্ট মন্ত্রী জাভেদ খান ও অরূপ রায়।

একে/ আই.কে.জে/

এপিজে আবদুল কালাম পুরস্কার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250