বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

ভারত থেকে আজই দেশে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪০ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কুল ভবন। ছবি: সংগৃহীত

যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। এসব সহায়তা আজ মঙ্গলবার (২২শে জুলাই) রাজধানী ঢাকায় এসে পৌঁছার কথা রয়েছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে আজ এই পদক্ষেপ চূড়ান্ত হয় বলে বিবিসি বাংলা জানতে পেরেছে।

দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ সূত্র আজ বিবিসি বাংলাকে বলেছে, ‘আমরা আশা করছি, দুজন বিশেষজ্ঞ চিকিৎসক—যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, তারা নার্সদের একটি ছোট দল নিয়ে আজই ঢাকায় পৌঁছে যাবেন। এ ছাড়া চিকিৎসা সরঞ্জামও পাঠানো হচ্ছে। এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসক যাবেন ঢাকায়।’

গতকাল সোমবার (২১শে জুলাই) দুপুরে বিমানবাহিনীর যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

দুর্ঘটনার পর ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে তার কাউন্টারপার্টকে ফোন করেন এবং যে কোনো দরকারে ভারত সব ধরনের সাহায্য করতে প্রস্তুত, সে কথা তাকে জানান বলে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়।

গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে বলেন, ‘এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত।’

এরপর থেকে ঢাকায় ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গতকাল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দিল্লিকে জানানো হয়েছিল, বিমান দুর্ঘটনায় আহত ব্যক্তিদের বেশিরভাগেরই শরীর পুড়ে গেছে। এই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল, সরঞ্জাম এবং ওষুধ পেলে সুবিধা হয়। সেই অনুরোধে সাড়া দিয়ে নার্সসহ দু'জন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেয় ভারত।

ঢাকায় ভারত থেকে আরও চিকিৎসক ও নার্স পাঠানোর প্রক্রিয়া জারি রয়েছে বলে দুই দেশের কূটনৈতিক সূত্র বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে।

নরেন্দ্র মোদি বাংলাদেশ-ভারত ভারত-বাংলাদেশ বিমান বিধ্বস্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250