রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

‘মুজিব’ সিনেমার জন্য ২৪ ঘণ্টা না খেয়ে ছিলেন আরিফিন শুভ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি করতে গিয়ে একটি দৃশ্যের জন্য ৯ মাস পরিশ্রম করে তিনি সিক্স প্যাক বানিয়ে বসেছিলেন। সিনেমার জন্য এমন পাগলামীর গল্প আরও আছে।

এবার যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার জন্য তিন বছর পরিশ্রম করেছেন আরিফিন শুভ। পর্দায় চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে নানা রকম চেষ্টার কোনো কমতি রাখেন না অভিনয়শিল্পীরা। ঢালিউডে বরাবরাই এমনটা প্রমাণ দিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ।

গত ১৩ অক্টোবর সিনেমাটি মুক্তির পর সেই পরিশ্রমের ফলাফল হাতেনাতে পাচ্ছেন এই অভিনেতা। দেশজুড়ে চলছে তাঁর বন্দনা। ‘মুজিব’ সিনেমায় তাঁর অভিনয় দেখে হল থেকে বের হয়ে কেউ চোখের পানি মুছছেন, আবার কেউ প্রশংসায় হয়েছেন পঞ্চমুখ।

সম্প্রতি একটি ভিডিও বার্তায় দেখা গেছে, বঙ্গবন্ধু হতে শুটিংয়ের সময় আরিফিন শুভর দাঁতে চারটি ডেনচার পরানো হয়েছিল। শুধু তাই না, প্রায় সাড়ে তিন কেজির নকল পেট পরে অভিনয় করতে হয়েছে তাঁকে। অনশনের একটি দৃশ্য সঠিকভাবে করতে নায়ক না খেয়ে ছিলেন ২৪ ঘণ্টা।

‘মুজিব’ সিনেমার জন্য নিজের এমন আরও অনেক পরিশ্রমের গল্প সেই ভিডিওতে শেয়ার করেছেন আরিফিন শুভ। ক্যাপশনে অভিনেতা বলেন, ‌‘‘৫৫ বছরের গল্প যেমন একটা তিন ঘণ্টার সিনেমায় দেখানো অসম্ভব। তেমনি একটা কাজের জন্য ৩ বছরের যে মেহনত, সেটা ছোট একটা ভিডিওতে ব্যক্ত করা যায় না। তবুও ‘মুজিব’ সিনেমায় আমার চেষ্টার সামান্য কিছু অংশ।’’

এদিকে, বর্তমানে ভারতে অবস্থান করছেন শুভ। আগামী ২৭ অক্টোবর সেখানকার সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এ উপলক্ষ্যে মুক্তির আগেই গতকাল মুম্বাই পৌঁছেন তিনি। সেখানে ছবির প্রদর্শনীতে থাকাসহ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন শুভ।

ওআ/

‘মুজিব একটি জাতির রূপকার’ আরিফিন শুভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250