শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

‘লিজেন্ড’ উপাধিতে আপত্তি করলেন সোহেল রানা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৩ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার ‘ড্যাশিং হিরো’ খ্যাত কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। শারীরিক অসুস্থতা ও চলচ্চিত্রের মন্দাবস্থার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। দূরে থাকলেও তার ভাবনাজুড়ে চলচ্চিত্রাঙ্গন। সেটা তার মুখের কথা শুনলেই টের পাওয়া যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশি চলচ্চিত্রের নানান বিষয়ে কথা বলেন সোহেল রানা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘লিজেন্ড’ উপাধি নিয়ে নিজের আপত্তির কথা জানান বরেণ্য এই অভিনেতা।

তিনি বলেন, ‘বর্তমানে সবাইকে আপনারা শিল্পী বানিয়ে দিচ্ছেন। আমি তো সব সময় বলি শিল্পী হওয়া এত সহজ না। আপনারা কিং বানিয়ে ফেলছেন, রাজা-মহারাজা বানিয়ে ফেলছেন। এমন কোনো বিশেষণ কি আপনারা বাদ রেখেছেন, যেটা চলচ্চিত্র জগতের মানুষদের সম্পর্কে আপনারা ব্যবহার করেননি।’

এ অভিনেতার কথায়, ‘আমাদের দু-একজনকে অনেকেই লিভিং লিজেন্ড বলেন। আগে শুনলে ভালো লাগত যে, ৫০ বছর কাজ করেছি, এরা আমাদেরকে মূল্যায়ন করছে। এখন দেখি সবাই লিজেন্ড। যখন আপনারা ওদের কমন লাইনে নিয়ে আসছেন আমাদেরকে, তখন তো আর লিজেন্ড হতে ভালো লাগছে না। তাই আপনাদের বলছি, দয়া করে আমাকে লিজেন্ড বলবেন না।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে শিল্পী সমতির যে কাজ করা দরকার ছিল সেই কাজই তো হচ্ছে না। এখন সমিতিগুলো শুধু নামেই আছে। যদি সিনেমা তৈরি হতো, তাহলে শিল্পী থাকত। শিল্পীরা কাজ করত, তাদের প্রবলেম থাকত। তখন সমিতি হয়তো কাজ করতে পারত। সমিতিগুলোর তো সরাসরিভাবে করার কোনো কাজ নেই। খাবার দেওয়া তো আর সমিতির কাজ না।’

আরো পড়ুন: পোর্টের কেরানি থেকে যেভাবে মহানায়ক হন উত্তম কুমার

এ সময় যাকে তাকে শিল্পী বলা নিয়েও ক্ষোভ ঝাড়েন সোহেল রানা। তার ভাষায়, ‘শিল্পী বলতে হলে আগে চিন্তা করেন যে, তারা আসলেই শিল্পী কি না? অভিনয় যারা করেন তারা অভিনেতা-অভিনেত্রী, শিল্পী না। কারণ শিল্পী হতে হলে একজন মানুষকে অনেক গুণে গুণান্বিত হতে হয়। তার চলচ্চিত্রের বাইরেও সব বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। সমস্ত ব্যাপারে যখন তার কথা বলার মতো জ্ঞান অর্জন হবে, তখন থাকে আপনি শিল্পী বলতে পারেন।’

উল্লেখ্য, সোহেল রানাকে আগামীতে দেখা যাবে ‘গোয়িং হোম’ ছবিতে। এটি পরিচালনা করেছেন তার ছেলে মাশরুর পারভেজ। ছবিটিতে অভিনয় করেছেন নির্মাতা মাশরুর পারভেজ, নুসরাত জাহান জেরি, ফাহিম ফারুকসহ আরও অনেকে।

এসি/ আইকেজে 


সোহেল রানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250