মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

’আইডিয়ালের সীমানায়ও ঢুকতে পারবে না মুশতাক’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ

ধর্ষণ মামলায় রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কিন্তু তাকে স্কুলের সীমানায় ঢুকতে নিষেধ করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

এদিন আদালত বলেন, খন্দকার মুশতাক আহমেদ গভর্নিং বডির কোনো কার্যক্রম ও কোনো মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন না। এমনকি তিনি স্কুলের সীমানায়ও ঢুকতে করতে পারবেন না।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, আদালত আশঙ্কা করছেন মুশতাক ভবিষ্যতে আরও কোনো শিক্ষার্থীর ক্ষতি করতে পারেন। তাই এমন আদেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যার্টনি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। 

এর আগে, গত ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে মামলা করেন আইডিয়াল কলেজের এক ছাত্রীর বাবা সাইফুল ইসলাম। মামলায় ধর্ষণের অভিযোগ আনা হয়। পরে ওই ছাত্রী স্বেচ্ছায় মুশতাককে বিয়ে করেছেন বলে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন।

এসকে/ 


গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদে আইডিয়াল কলেজের ছাত্রীকে ধর্ষণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250