শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

'ব্যাচেলর ইন ট্রিপ' চলচ্চিত্রে গান ও অভিনয় নিয়ে রোজ মল্লিক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫০ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ব্যাচেলর ইন ট্রিপ' চলচ্চিত্রে অভিনয় করছেন গায়িকা ও অভিনেত্রী রোজ মল্লিক । সম্প্রতি চলচ্চিত্রটিতে তিনি যুক্ত হলেন। গোয়েন্দাগিরি খ্যাত চলচ্চিত্র নির্মাতা নাসিম সাহনিক পরিচালিত ও আম্মাজান ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রটি ইতিমধ্যে বৈচিত্র্যময় কাস্টিং এর জন্য আলোচিত হয়েছে।

রোজ জানান,' যতটুকু জানতে পেরেছি পরিচালক নাসিম সাহনিক ভাইয়া মাল্টিকাস্টিং চলচ্চিত্র নির্মাণ করতে পছন্দ করেন। তার নির্মিত চলচ্চিত্রে গল্পই সবচেয়ে বেশি ফোকাসিং থাকে। এই চলচ্চিত্রটিও সেরকম । কো-আর্টিস্ট কারা এমন প্রশ্নের জবাবে রোজ জানান, এ বিষয়টি এখন সিক্রেটই থাকবে। আমার চরিত্রটি হলো এরকম আমি লাজুক একটি মেয়ে। ঘুরতে খুব পছন্দ করি।

আরো পড়ুন: এবার ঈদে একই মঞ্চে অপু-বুবলী!

কিন্তু করোনার সময়ে আমার এই ইচ্ছাটা চরমভাবে বাধাগ্রস্থ হয়। ফলে করোনা পরবর্তী সময়ে আমার ব্যাচেলর ফ্ল্যাটের বন্ধুদেরকে নিয়ে আমি বেড়াতে বের হই। এই ট্রিপটি আমার জীবনের স্মরণীয় একটি ট্রিপ হয়ে দাঁড়ায়।

মানুষের মাঝে মৃত্যুকে মোকাবিলা করে প্রাণ সঞ্চারের যে তাড়না সেটি আমি দেখতে পাই। সুস্থভাবে বেঁচে থাকা যে কত বড় নেয়ামত সেই উপলব্ধিটা আমার মাঝে জোরালো হয়।

আমি কবিতা আর গান লিখতে পছন্দ করি। আমার লেখার মাঝে বিশেষ প্রভাব ফেলে করোনা পরবর্তী এই ট্যুর। আর ট্যুরে এসে নেগেটিভ পজিটিভ নানা রংয়ের মানুষের সাথে কাটানো সময়গুলো দারুণভাবে উপভোগ করতে থাকি। অভিনয়ের পাশাপাশি রোজ মল্লিক এর সিনেমাতে নিজে প্লেব্যাক করবেন ।

ফলে, 'ব্যাচেলর ইন ট্রিপ' সিনেমাটি রোজ মল্লিক এর অভিনয় ও প্লেব্যাক সিঙ্গার হিসাবে অভিষেক হতে যাচ্ছে । প্রযোজনা সূত্রে জানা গেছে, ঈদুল আজহার পরেই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।

উল্লেখ্য, টাংগাইলের মেয়ে রোজ মল্লিক থিয়েটার করেন এবং এটিএন বাংলা আয়োজিত কুইন অব সাউথ এশিয়া ২০১৮ প্রতিযোগিতার অন্যতম বিজয়ী। বেশকিছু বিজ্ঞাপন আর নাটকে তিনি অভিনয় করেছেন।

এসি/ আইকেজে 

'ব্যাচেলর ইন ট্রিপ রোজ মল্লিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250