শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ *** সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির *** গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে *** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার

ঊরু স্পর্শ করতে দেননি, প্রকাশ্যে হংসিকার নামে সমালোচনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

কয়েক দিন আগে পর্যন্ত বন্ধুর প্রাক্তন স্বামীকে বিয়ে করা নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী হংসিকা মতওয়ানি। তার পর কেটে গিয়েছে বেশ কিছু দিন। এই মুহূর্তে ছবির প্রচারের কাজে ব্যস্ত নায়িকা। শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত তামিল সিনেমা।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিটির প্রচার ঝলক। চেন্নাইতে অনুষ্ঠিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান। সেখানেই নায়িকা প্রসঙ্গে তাঁর সহ-অভিনেতার বক্তব্যে চারিদিক নিন্দার ঝ়ড় ওঠে। এই ছবিতে নায়িকার বিপরীতে অভিনয় করেছেন আদি পিনিশেট্টি।

যদিও নায়কের তরফ থেকে কোনও বিরূপ মন্তব্য শোনা যায়নি। কিন্তু সহ-অভিনেতা রোবো শঙ্করের বক্তব্যে খুবই বিরক্ত নায়িকা।

হংসিকার নতুন ছবির নাম ‘পার্টনার’। এই ছবিতে এমন একটি দৃশ্য ছিল যেখানে বলা হয়েছিল রোবোকে হাত দিতে হবে নায়িকার ঊরুতে। ব্যস সেই দৃশ্যের কথা শুনেই নাকি বেঁকে বসেছিলেন তিনি।

শুধু তাই নয়, নিজের পা পর্যন্ত ছুঁতে দেননি হংসিকা। কিন্তু নায়ক আদির ক্ষেত্রে আবার ঘটেছিল সম্পূর্ণ উল্টো ঘটনা। তাঁকে দিব্যি নিজের ঊরুতে হাত দিতে দিয়েছিলেন হংসিকা। রোবো বলেন, “বুঝতে পারি হিরো হওয়ার এটাই সুবিধা।” তাঁর এই বক্তব্য শুনেই চারিদিকে শুরু হয়েছে বিপুল সমালোচনা।

আরো পড়ুন: প্রথম ঝলকে নজর কেড়েছেন নয়নতারাও

যদিও রোবো এই কথাগুলোকে মজার ছলেই বলেছেন বলে দাবি। তাঁর পুরো বক্তব্যটিই ছিল মাতৃভাষায়। তাই প্রথমে বুঝতে পারেননি। পরে বুঝতে পেরে নাকি খুবই বিরক্ত হয়েছেন হংসিকা।

তাঁর এই কথায় রেগে গিয়েছেন দর্শকও। প্রকাশ্যেই রোবোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। শোনা যাচ্ছে, রোবোর হয়ে ‘পার্টনার’ ছবির বাকি সদস্যরা হংসিকার কাছে ক্ষমাও চেয়েছেন।

সূত্র: আনন্দবাজার

এসি/ আই.কে.জে/

হংসিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250