মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে নতুন চেয়ারম্যান, এমডি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

বাম থেকে চেয়ারম্যান এস এম শামসুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম - ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে চেয়ারম্যান হিসেবে এস এম শামসুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এস এম মাহবুবুল আলম নিয়োগ পেয়েছেন।

শনিবার প্রকৌশল খাতের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স কোম্পানিটির ৩৫তম পরিচালনা পর্ষদের সভায় তাদের নিয়োগ অনুমোদন করা হয়। এ নিয়োগ শনিবার থেকে কার্যকর হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

এতে বলা হয়েছে, নতুন যোগ দেওয়া কর্মকর্তারা দেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স শিল্পের সফল উদ্যোক্তা; যারা ওয়ালটনের দ্রুত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স শিল্পে তাদের সৃজনশীল ও উদ্ভাবনী নেতৃত্ব বিশ্বের ৪০টিরও বেশি দেশে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটনকে গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাদের তত্ত্বাবধানেই ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ওয়ালটন মনে করে, তাদের যোগ্য ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে কোম্পানিটি দেশে ও আন্তর্জাতিক বাজারে অতি দ্রুত শক্তিশালী অবস্থান তৈরি করে নেয়। নতুন দায়িত্বে তাদের নিয়োগে ওয়ালটনের উন্নয়নের অগ্রগতি আরও গতিশীল হবে। তারা ২০৩০ সালের মধ্যে ওয়ালটনকে বিশ্বের অন্যতম সেরা পাঁচ গ্লোবাল ব্র্যান্ডের একটিতে পরিণত করতে বিশেষ ভূমিকা পালন করবেন বলে আশা করছে কোম্পানিটি।

সংবাদ বিজ্ঞপ্তি

আই. কে. জে/ 


ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250