শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা?

ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি মুশফিকের

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৪ পূর্বাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩

#

মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

একের পর এক সমালোচনা তাকে নিয়ে। বয়স বেড়ে গেছে। ব্যাটিং ভুলে গেছেন। এসব নানা সমালোচনায় জর্জরিত হয়ে টি-টোয়েন্টি ছেড়ে দিয়েছেন আগেই। এবার হয়তো ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাবেন কিছুদিনের মধ্যে। কিন্তু মুশফিকুর রহিম তার আগে বুঝিয়ে দিয়েলেন, তাকে নিয়ে হওয়া সমালোচনা অনর্থক। তিনি এর চেয়েও অনেক ভালো।

ব্যাট হাতে সমালোচনার জবাব দিয়ে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিলো, তখন হাল ধরেন মুশফিক এবং সাকিব। দু’জনের ব্যাটে গড়ে ওঠে ১৫৯ রানের বিশাল জুটি।

৮৭ রান করে সাকিব আউট হয়ে গেলেও মুশফিক নিজের ইনিংসটাকে নিয়ে গেলেন তিন অংকের ঘর পর্যন্ত। ১৩৫ বলে ক্যারিয়ারের ১০ম টেস্ট সেঞ্চুরি পূরণ করেছেন মুশফিকুর রহিম।

প্রায় এক বছর আগে (২৩ মে, ২০২২) এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। এরপর অবশ্য খেলা হয়েছেই মাত্র দুটি টেস্ট। এবার আবারও মিরপুরের মাঠে জ্বলে উঠলেন মুশফিক। আইরিশ বোলিংকে উইকেটের চারদিকে খেলে সেঞ্চুরি পূরণ করেন তিনি।
 

মুশফিকুর রহিম টেস্ট সেঞ্চুরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250