বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে বোমা বিস্ফোরণ ও উদ্ধারে নতুন উদ্বেগ, পেছনে কি একই গোষ্ঠী? *** চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার *** ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে মনে করে না তেহরান, বাংলাদেশের সিদ্ধান্তেও উদ্বিগ্ন নয় *** প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অত্যন্ত আশাবাদী দীনেশ ত্রিবেদী *** কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে *** সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ *** সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি *** প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ *** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

মেট্রোরেল ভ্রমণ ও আড্ডায় মাতলেন তিনশ’ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩

#

রাজধানীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় তিনশ’ সাংবাদিক একযোগে মেট্রোরেলে ভ্রমণ করেছেন। রোববার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব থেকে যাত্রা করে উত্তরার উত্তর স্টেশনে নেমে তারা মেতে উঠেন তুমুল আড্ডায়।

স্বাধীনতা সাংবাদিক ফোরামের আয়োজনে এবং সিএপি’র ব্যবস্থাপনায়  সকাল পৌনে ৯টায় মেট্রোরেলের প্রেসক্লাব স্টেশন থেকে যাত্রা শুরু করে সোয়া ৯টায় উত্তরার উত্তর স্টেশনে পৌঁছান সাংবাদিকরা।

মেট্রোরেল ভ্রমণে সহযাত্রী ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক আলোর জগতের নির্বাহী সম্পাদক আমিনুল হক খান প্রমুখ। 

অনুষ্ঠানটির উদ্যোক্তা ও পরিচালনায় ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম। 

আই.কে.জে/


সাংবাদিক মেট্রোরেল ভ্রমণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250