শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ *** সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির *** গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে *** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার

হঠাৎ ছেলেকে সঙ্গে নিয়ে ফেসবুকে হাজির হলেন বুবলী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

গত কয়েকদিন ধরেই আড়ালে ছিলেন ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রহেলিকা’র প্রচারে ব্যস্ত সময় পার করতে দেখা গেলেও বিগত কয়েকদিনে কোথাও তার কোনো উপস্থিতি চোখে পড়েনি। 

এরই মাঝে গুঞ্জন ছড়ায়, দেশ ছেড়ে মার্কিন মুলুকের উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি। যেখানে অবস্থান করছেন এই নায়িকার স্বামী ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। 

তবে এসব গুঞ্জনের মাঝেই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা মিললো বুবলীর। নিজের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছেলেকে নিজের পৃথিবী উল্লেখ করে লিখেছেন, ‘আমার রাজপুত্রের সঙ্গে আমার সুন্দর পৃথিবী।’

মা-ছেলের ছবিতে ভক্তরাও বিভিন্ন মন্তব্য করেছেন। যার অধিকাংশই ইতিবাচক। বুবলীকে শক্ত থাকার পরামর্শ দিয়ে বীরের জন্যও দোয়া করেছেন অনেকে।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে নারী ভক্তদের নিয়ে মেতে আছেন জায়েদ খান

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান, অপু বিশ্বাস ও তাদের সন্তান আব্রাহাম খান জয়। মার্কিন মুলুকে একসঙ্গে বিভিন্ন স্থানে সময় কাটাতে দেখা যাচ্ছে তাদেরকে।

এরপর থেকেই সামাজিক মাধ্যমে চর্চিত বিষয় হয়ে দাড়িয়েছে শাকিব-অপুর ফের মিলে যাওয়ার গুঞ্জন। একদল তাদেরকে সাধুবাদ জানালেও অন্য আরেক দল বুবলীকে খুঁজে বেড়াচ্ছেন। 

তাদের প্রশ্ন, শাকিব-অপু যুক্তরাষ্ট্রে সময় কাটালে বুবলী কোথায়? বুবলীর সঙ্গে কি বিচ্ছেদ হয়েছে শাকিবের? নিজের বড় ছেলে জয়কে নিয়ে ঘুরে বেড়ালেও ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্য কি সময় হয় না ঢালিউড সুপারস্টারের?

এসকল আলোচনা, প্রশ্নের মাঝেই ছেলেকে সঙ্গে নিয়ে ফেসবুকে হাজির হলেন বুবলী। ছবিগুলোর ক্যাপশনেও বোঝাতে চাইলেন, তার পৃথিবীতে এখন সবকিছুই বীরকে ঘিরে।

এসি/ আই. কে. জে/

বুবলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250