শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ *** সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির *** গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে *** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার

আমি লিওনার্দোর প্রেমিকা নই : নীলম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বেশ কয়েক মাস আগে থেকেই গণমাধ্যম থেকে নেটদুনিয়ায় গুঞ্জন চলছে গভীর প্রেমে মজেছেন টাইটানিক তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ মডেল নীলম গিল।

যদিও শুরুতেই ২০ বছরের ছোট নীলমের সঙ্গে সম্পর্ক নিয়ে নেতিবাচক আলোচনায় আছেন লিওনার্দো। তবুও সেই আলোচনায় সিলমোহর মারেনি কেউই। উল্টো দীর্ঘদিন ধরেই জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে তাদের।

ঘটনার সূত্রপাত হয় কান চলচ্চিত্র উৎসবের সময় থেকে। একসঙ্গে উৎসবে এই যুগলকে দেখা যায়। তারপর থেকেই দু’জনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।

এছাড়া কিছুদিন আগে ইটালির সার্ডিনিয়ার একান্তে ইয়টে সূর্যস্নাত হতে দেখা যায় তাদের। এরপর থেকেই গুঞ্জনের পালে জোর হাওয়া লাগে।

তবে এতদিন বিষয়টি নিয়ে তারা মুখে কুঁলুপ এঁটে থাকলেও এবার নীরবতা ভাঙলেন নীলম। লিওনার্দোর সঙ্গে সম্পর্কে গুজব উড়িয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নীলম জানান, তারা শুধুই বন্ধু।

আরো পড়ুন: পরীমণির সঙ্গে যোগাযোগ করলেন রাজ

নীলম লেখেন, ‘আমি লিওনার্দো ডি ক্যাপ্রিওর নতুন প্রেমিকা নই। আসলে, আমি তার ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সম্পর্কে রয়েছি। অনেক মাস ধরেই আছি।

আমাদের একসঙ্গে দেখার একমাত্র কারণ, আমি সেখানে আমার সঙ্গীর সঙ্গে ছিলাম। লিওনার্দোও সেখানে ছিলেন। আশা করি মিথ্যা গল্পগুলো এবার বন্ধ হবে।’

এদিকে বিষয়টিকে কেউ ইতিবাচক নিলেও অনেকে আবার নেতিবাচক মন্তব্যও করছেন। কারও মতে, একের পর এক মেয়ের সঙ্গে প্রেম-বিচ্ছেদ লিওনার্দোর জন্য নতুন কিছু না। দীর্ঘ ক্যারিয়ারে অনেকে সঙ্গে সম্পর্কে জড়িয়ে আলোচনায় থেকেছেন তিনি।

নীলমের সঙ্গে গুঞ্জন চলাকালীনও মডেল জিজি হাদিদের সঙ্গে ডিনার ডেটে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছিলেন তিনি। আবার অনেকেই মনে করছেন, নিজেদের সম্পর্ক লুকাতেই মিথ্যাচার করছেন তারা।

এসি/ আইকেজে 

লিওনার্দো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250