শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

অনেক পরিচালক আমাকে হোটেলে ডাকে : অভিনেত্রী জেবা জান্নাত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩

#

অভিনেত্রী জেবা জান্নাত

ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। এক বিবৃতিতে তারা জানিয়েছেন, অভিনেত্রীর অসহযোগিতা ও অসদাচরণের কারণে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

তবে অভিনেত্রীর দাবি, পেশাগত কারণে নয় বরং ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এই নিষেধাজ্ঞা। বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন জেবা। যেখানে রাশেদা আক্তার লাজুকের স্বামী পরিচালক সাজ্জাদ হোসেন দোদুলের বিরুদ্ধে আঙুল তুলেছেন তিনি।

জেবা বলেন, ‘দোদুল সাহেব আমাকে মাঝরাতে ফোন দিতেন। তিনি বলতেন, তার স্ত্রীর সঙ্গে এক ঘরে থাকেন না। নাটকের স্ক্রিপ্ট লেখার জন্যই আলাদা থাকেন। তাই আমাকে ফোন দেওয়ার সুযোগ পেয়েছেন। একপর্যায়ে তিনি আমাকে তার গার্লফ্রেন্ড হওয়ার প্রস্তাব দেন। বলেন, আমার গার্লফ্রেন্ড হয়ে যাও তোমাকে সুপারস্টার বানিয়ে দেব। আমার কাছে সবকিছুর প্রমাণ আছে। হোয়াটসঅ্যাপে তিনি আমাকে ফোন ও টেক্সট দিতেন।

আরও পড়ুন: চিকনি-চামেলি হয়ে ফিরতে চান মাহিয়া মাহি

তরুণ এই অভিনয়শিল্পী আরও বলেন, শুধু দোদুলই নয়, নাটকের অনেক পরিচালক আমাকে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে ডাকে। তারা আমার সঙ্গে টাইমপাস করতে চায়, নাটকের কাজ দিতে চায়। অনেক ডিরেক্টর আমাকে নানা ইঙ্গিত দিয়ে কথা বলে। এসব বিষয় নিয়ে আমি কখনোই কথা বলিনি। কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি।

এসব প্রকাশ করায় ইন্ডাস্ট্রিতে তার কাজ কমে যেতে পারে জানিয়ে বলেন, ‘আমাকে হুমকি দিয়ে বলা হচ্ছে আমার পেছনে কোনো সুগার ড্যাডি আছে। আমার কোনো সুগার ড্যাডি নেই। আমি যদি নিষিদ্ধ হয়ে যাই, হোক। তাতে আমার কোনো কিছু যায় আসে না। মিডিয়াতেই করে খেতে হবে এমনটা নয়। আমার অপশন আছে। আমি ফার্মেসিতে পড়াশোনা করছি, ফার্মাসিস্ট হব। আমার নাটক করতেই হবে এমন নয়। মিডিয়া ছাড়তে হলে ছেড়ে দেব।’

প্রসঙ্গত, প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারির ফেসবুক টক শোতে প্রথমবার হাজির হয়েছিলেন অভিনেত্রী জেবা জান্নাত। এরপর টিকটক করে পরিচিতি পান। সেখান থেকেই নাম লেখান টিভি নাটকে। ‘ক্রস কানেকশন’, ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশকিছু নাটকে দেখা গেছে তাকে।

এসি/ আই. কে. জে/ 





পরিচালক জেবা জান্নাতের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250