রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

আমিও মানুষ, কটাক্ষ করলে কষ্ট পাই : অক্ষয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৯ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউডে সময়টা ভালো কাটছে না অক্ষয় কুমারের। পরপর কয়েকটি ছবি ফ্লপের পর সমালোচনার মুখে পড়েছেন তিনি। 

সবশেষ অক্ষয় অভিনীত ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ ও ‘রাম সেতু’ সিনেমা বক্স অফিসে একদমই সাড়া ফেলতে পারেনি। আর এ ধারাবাহিকতা নতুন বছরেও বজায় রেখেছে।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ভারতে প্রায় দুই হাজার পর্দায় মুক্তি পায় অক্ষয় অভিনীত ‘সেলফি’ সিনেমা। কিন্তু ৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপরই অক্ষয়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেন সমালোচকরা। 

আরো পড়ুন: বলিউডের রঙিন দুনিয়ায় সুইডিশ কন্যা এলি আব্রাহাম

তবে ব্যর্থতা ভুলে ঘুরে দাড়ানোর মন্ত্র জানা আছে এই অভিনেতার। ফিনান্সিয়াল এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের নানা বিষয়ে কথা বলেছেন তিনি। যেখানে  ‘খিলাড়ি’ জানিয়েছেন, মানুষ হিসেবে কটাক্ষ শুনলে তিনিও কষ্ট পান। 

অক্ষয় বলেন, ‘আমার জীবনে অনেক চড়াই-উতরাই রয়েছে। এসবের মধ্যে একটি বিষয় কমন। তা হলো— যখন ভালো চলে, তখন সবাই প্রশংসা করেন। আর যখন তার বিপরীতটা ঘটে, তখন মাত্রাতিরিক্ত সমালোচনা করেন।’

মানুষের সমালোচনা অক্ষয়কে কষ্ট দেয়। তা উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘আমিও মানুষ, ভালো বললে ভালো লাগে আর খারাপ বললে কষ্ট লাগে। কিন্তু আমি আমার একটি দক্ষতা নিয়ে গর্বিত। আমি খুব দ্রুত এগিয়ে যেতে পারি।

আমি প্রথম যেদিন কাজ শুরু করেছিলাম, সেদিন যে ইচ্ছাশক্তি আমার মধ্যে ছিল, আজও তা অটুট রয়েছে। আপনি সৎভাবে পরিশ্রম করলে তার ফল পাবেন। এভাবেই আমি এই পরিস্থিতি মোকাবেলা করি।’

অক্ষয়কে দেখা যাবে অমিত রাই পরিচালিত ‘ওহ মাই গড ২’ ছবিতে। যেখানে শিব-রূপে দেখা যাবে অভিনেতাকে। এছাড়াও তার হাতে রয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’, ৫ই অক্টোবর মুক্তি পেতে চলা এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন টিনু সুরেশ দেশাই। 

এসি/আইকেজে 


মানুষ অক্ষয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250