বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

কবিতা: চিরন্তন বঙ্গবন্ধু- খোকন কুমার রায়

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

চিরন্তন, বঙ্গবন্ধু

খোকন কুমার রায় 

অনেকেই শেষ হয়ে যায়

তুমি তো শেষ হবার না

অনেক কিছুই যায় ফুরিয়ে 

জানি, তুমি ফুরাবে না!


তুমি থাকবেই এই  বাংলার

সমগ্র পলি জুড়ে 

রইবেই তুমি ইতিহাসের পাতায়

জীর্ণ হবে না!


হাজার বছরের গ্লানি মুছে 

লিখেছো নতুন কাব্য

শুনিয়েছো গান উত্তাল দিনে

চিনিয়েছো আপন মোহনা।


দিয়েছো নতুন সংবাদ

ছড়িয়ে দিগন্তে আলো 

ঝাঁপিয়ে পড়েছি সংগ্রামে

পেয়ে এক তর্জনীর নিশানা।


জাগিয়ে দিয়েছো বাঙ্গালী প্রাণে

স্বাধীনতার চেতনা

চিরন্তন তুমি বঙ্গবন্ধু 

থাকবেই হয়ে প্রেরণা।


ঐ দেখ কুলকুল রবে

শোকে নদী বহমান

তোমার নামে কাঁদে প্রকৃতি 

শেখ মুজিবুর রহমান ।


আরো পড়ুন: বত্রিশ নম্বরের সেই ছোট্ট ছেলেটি

কবিতা খোকন কুমার রায় চিরন্তন বঙ্গবন্ধু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250