বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস *** বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী *** ডিসেম্বরে শুধু শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অগ্রহণযোগ্য’ অংশ মানবে না মিয়ানমার *** গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ *** গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: সালাহউদ্দিন আহমদ *** রোহিঙ্গা বিষয়ে আইসিজের রায় হলেও বাস্তবায়নে বহুমুখী সংকট আছে: এম সাখাওয়াত *** মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার

ডেঙ্গু এখনো নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩

#

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক - ছবি: সংগৃহীত

ঢাকাসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতির অবনতি হলেও এখনো জনস্বাস্থ্যবিষয়ক হেলথ ইমারজেন্সি বা জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার সময় আসেনি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, ঢাকাসহ ৬০টি জেলায় ডেঙ্গু ছড়িয়েছে। তবে এমন পরিস্থিতি এখনো হয়নি যে আমরা হাসপাতালে রোগীদের সিট দিতে পারছি না, ওষুধ দিতে পারছি না। এখনো ডেঙ্গুরোগীর সংখ্যা আমাদের নিয়ন্ত্রণে।

শনিবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে গত কিছুদিন ধরে আবারও ডেঙ্গু সংক্রমণের হার বাড়ছে। তবে ঢাকায় রোগীর সংখ্যা স্থিতিশীল থাকলেও এখন ঢাকার বাইরে রোগী বাড়ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সবার সহযোগিতা পেলে আমরা দ্রুতই এ সংকট কাটিয়ে উঠতে পারবো।

তিনি ডেঙ্গু সংক্রমণ থেকে মুক্ত থাকতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে মশার কামড় থেকে মুক্ত থাকতে হবে। আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাসাবাড়ির ছাদ, আঙিনায় যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান প্রমুখ।

আরো পড়ুন: তারুণ্যের সমাবেশে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা

এর আগে গত ১৬ জুলাই স্বাস্থ্যের ডিজি ডা. খুরশীদ আলমও ডেঙ্গু নিয়ে হেলথ ইমারজেন্সি বা জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার সময় আসেনি বলে জানিয়েছিলেন।

ওইদিন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, আমাদের হাসপাতালগুলোতে ডেঙ্গু ইউনিটের শয্যা ধীরে ধীরে ভরে যাচ্ছে। দেশে উদ্বেগজনক হারে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আমরা চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। কিন্তু সংক্রমণ বাড়তে থাকলে আমরাও সংকটে পড়ে যাবো। তবে ডেঙ্গুরোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত আমাদের কোনো সংকট নেই।

এদিকে এরই মধ্যে বিভিন্ন সংগঠন ডেঙ্গুর সংক্রমণ রোধে হেলথ ইমারজেন্সি বা জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার দাবি জানিয়েছে।

এম/


মুগদা মেডিকেল কলেজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

ডিসেম্বরে শুধু শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250