শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

তিন ম্যাচ পর গোল করেই ‘অন্য’ রোনালদো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

টানা তিন ম্যাচ গোল পাননি। এ সময়ে তাঁর দল সৌদি প্রো লিগের শিরোপা–লড়াইয়ে পিছিয়েছে, বিদায় নিয়েছে কিংস কাপ থেকেও। মাঠের মধ্যে ‘রেসলিং’, প্রতিপক্ষ খেলোয়াড়কে ‘পাত্তা না দেওয়া’, জর্জিনার সঙ্গে সম্পর্কের অবনতি আর ক্লাব প্রেসিডেন্টের একটি ভুয়া মন্তব্য ঘিরে নানামুখী নেতিবাচক সমালোচনার মধ্যে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

সব থামিয়ে দিতে দরকার ছিল গোলের। কাল রাতে সেটিই করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রো লিগের ম্যাচে আল রাদের বিপক্ষে গোল করেছেন ৩৮ বছর বয়সী পর্তুগিজ তারকা। ম্যাচের চতুর্থ মিনিটে রোনালদো গোল এনে দেওয়ার পর দলও খেলেছে ছন্দময় ফুটবল। শেষ পর্যন্ত আল নাসর ম্যাচটি জিতেছে ৪-০ ব্যবধানে।

নিজের গোল, দলের জয়—টালমাটাল এক সপ্তাহ শেষে যেন স্বস্তির সুবাতাসই এনেছে রোনালদোর মনে। এ দিনের ম্যাচে তাই রোনালদোকেও দেখা গেল ভিন্ন মেজাজে।

এর আগে ম্যাচ হেরে ক্ষুব্ধ হয়ে কারও সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছেড়ে গিয়ে সমালোচিত হয়েছেন। আল হিলালের কাছে হারের ‘রেসলিং’য়ের ঘটনাও ঘটিয়েছেন। আর আল ওয়েহদা ম্যাচ শেষে ডেভিড বিগুয়েল নামের এক খেলোয়াড় জার্সি বদল করতে চাইলেও তাঁকে পাত্তা না দিয়ে আলোচিত হয়েছেন।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২৯ এপ্রিল ২০২৩)

কিন্তু শুক্রবার রাতে গোল পাওয়ার রোনালদো দেখা দিলেন ভিন্ন মেজাজে। ম্যাচ শেষের বাঁশি বাজার পর গ্যালারির দর্শকদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে হাততালি দিলেন বেশ কিছুক্ষণ, যা ছিল মাঠ ছেড়ে যাওয়ার আগপর্যন্ত। বেরিয়ে যাওয়ার আগমুহূর্তে নিজের জার্সিও দিয়ে দিলেন একজনকে। সেই একজন কোনো খেলোয়াড় নন, প্রতিপক্ষ আল রাদের কোচ মারিয়াস সুমুদিকা। 

সৌদি প্রো লিগে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আল–নাসর। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250