শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

প্রাণনাশের হুমকিদাতার সঙ্গে দেখা করে যা বললেন হিরো আলম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩

#

প্রাণনাশের হুমকিদাতার সঙ্গে দেখা করে যা বললেন হিরো আলম

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে হত্যার হুমকিদাতা আবু আহমেদকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। আজ বুধবার ওই আসামিকে দেখতে যান হিরো আলম। এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন আলম। ওই হুমকিদাতার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার অনুরোধ জানান তিনি।

হিরো আলম বলেন, ‘আমি আসামিকে দেখেছি। সে আমাকে বারবার বলছিল, আমি তার বড় ভাইয়ের নামে ভিডিওতে এটা ওটা বলেছি। এ কারণেই সে আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বড় ভাই বলতে এই হুমকিদাতা কাকে বোঝাচ্ছে তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।’

আরো পড়ুন: কেন একাধিকবার নভনীতকে চুমু খেতে বাধ্য করেছিলেন আমির!

এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের উদ্দেশে আলম বলেন, ‘আমি আরও বলতে চাই, আমাকে সেদিন মারধরের সঙ্গে জড়িত যাদের গ্রেফতার করেছেন। তাদের কী কয়েকদিন পর ছেড়ে দেবেন নাকি বিচার করবেন? আমি চাই এই বংলার মাটিতে তাদের বিচার হোক। তবেই আইনের ওপর সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে।’

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে ডিএমপির তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা পুলিশের একটি দল আবু আহমেদকে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে গ্রেফতার করে। হিরো আলমকে আবু আহমদ হত্যার হুমকি দিয়েছিলেন।

এসি/


হিরো আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250