শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন?

মেসির মায়ামি অভিষেক যেভাবে দেখা যাবে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৩

#

ইন্টার মায়ামিতে মেসির অনুশীলন - ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামিতে চুক্তি সই হয়ে গেছে লিওনেল মেসির। পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের লিগে যাওয়া মেসিকে ঢাক-ঢোল বাজিয়ে সমাদর করে বরণ করে নেওয়া হয়েছে। আমেরিকা এখন মেসির ফুটবল উপভোগের অপেক্ষায় আছে। 

এরই মধ্যে মায়ামির অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। সেখানে জাতীয় দল ও বার্সায় খেলার অভিজ্ঞতা সম্পন্ন কোচ টাটা মার্টিনোর সঙ্গে কাজ শুরু করেছেন তিনি। সতীর্থদের সঙ্গে পরিচিত হয়েছেন।  

শনিবার মেক্সিকোর ক্লাব আজুলের বিপক্ষে মায়ামিতে অভিষেক হবে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার খ্যাত মেসির। মায়ামির ঘরের মাঠে মেসির অবশ্য ওই ম্যাচে বদলি হিসেবে নামার সম্ভাবনার কথা জানা গেছে। 

এরই মধ্যে হোম ম্যাচের ২০ হাজার টিকিটই বিক্রি করে ফেলেছে মায়ামি। শুধু বিক্রি বললে ভুল হবে কয়েক গুণ বেশি দামে বিক্রি হয়েছে টিকিট। 

আজুলের বিপক্ষে মায়ামির ম্যাচটি শনিবার বাংলাদেশ সময় ভোর ছ’টার শুরু হওয়ার কথা। তবে মন খারাপের কথা হচ্ছে ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি কোন টিভি চ্যানেলে দেখা যাবে না। 

একেবারেই যে মেসির মায়ামি অভিষেক দেখার সুযোগ নেই তা নয়। বাংলাদেশ থেকেও সরাসরি দেখা যাবে মেসির নতুন অধ্যায় শুরুর গল্প। তার জন্য অ্যাপল টিভি প্লাসে গিয়ে এমএলএস সিজন পাসে সাইন ইন করতে হবে।

অ্যাপল টিভি দেখতে অ্যাপলের ডিভাইস থাকতে হবে এমন কোন কথা নেই। সিজন পাসে সাইন ইন করে এক মাস বা এক বছরের জন্য সাবসক্রিপশন করতে হবে। সেক্ষেত্রে খরচ করতে হবে অর্থ। 

আরো পড়ুন:মেসি-এমবাপ্পে জুটি কেন চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ, ব্যাখ্যা নেইমারের

এক মাসের জন্য সাবসক্রিপশন করতে দেড় হাজার টাকা মতো লাগতে পারে। এক বছরের জন্য পাঁচ হাজার টাকার মতো লাগবে। তবে এক সপ্তহের ফ্রি ট্রায়ালের সুযোগও আছে। ওই ট্রায়ালের জন্য লাগতে পারে দেড়শ’ টাকার মতো।

এম/


লিওনেল মেসি ইন্টার মায়ামি অভিষেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250