রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’

যে কারণে শাহরুখকে ‘দোষ’ দিলেন আরিফিন শুভ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

গত শুক্রবার (২৭ অক্টোবর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমাটির প্রচারে বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ।  ভারতের ১২ প্রদেশের ৫০৩টি হলে দেখা যাচ্ছে সিনেমাটি।  বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে ‘মুজিব’ বায়োপিক। 

গত বৃহস্পতিবার কলকাতায় ছিল ছবিটির প্রিমিয়ার। সে উপলক্ষ্যে সিনেমার প্রচারে মুম্বাইয়ে পা রেখেই শাহরুখ খানকে দোষারোপ করেছেন এই অভিনেতা!

বাংলাদেশি অভিনেতা হয়েও হিন্দিতে ভীষণ সাবলীল আরিফিন শুভ। তিনি বলেন, ‘মুম্বাই এখন আমার দ্বিতীয় বাড়ির মতো। লোকেরা আমার নাম অরবিন্দ দিয়েছে এখানে। ভালোবেসে আমাকে অরবিন্দ বলে এবং আমি তাতে সম্মতি দিই। মুজিব টিম এবং কলাকুশলীদের সঙ্গে চার বছর কাটানোর পর, আমি এখানে নিজের বাড়ির মতো অনুভব করছি।’

তবে সাবলীলভাবে হিন্দি কথা বলতে পারার পেছনে কার অবদান, এমন প্রশ্নে অভিনেতা বলেন, ‘দয়া করে মিস্টার শাহরুখ খান এবং সব বলিউড তারকাকে দোষ দিন।’ যদিও বিষয়টি মজা করেই বলেছেন তিনি।

কারণ বাংলাদেশে হিন্দি সিনেমার ব্যাপক প্রভাব। যেটা প্রভাবিত করেছে আরিফিন শুভকেও। তার কথায়, ‘আমি অনেক সিনেমা দেখি। 

আরো পড়ুন: বাসে আগুন দেওয়া ব্যক্তির পরিচয় জানালেন মাহি

আমার বাবা ইউসুফ সাহেবের (দিলিপ কুমার) ভক্ত। আমরা রেডিওতে বলিউডের পুরনো গান শুনতাম, তার সঙ্গে সাদা-কালো ছবি দেখতাম।

 আমি ‘শোলে’ থেকে ‘জওয়ান’,‘পাতাল লোক’-সহ সব কিছুই দেখেছি। আজকাল প্রযুক্তির কারণে কোনও ফাঁক নেই, এটি একটি বৈশ্বিক গ্রাম এবং আমি নিজেকে ভারতের খুব কাছাকাছি অনুভব করি।’

বলিউডে কাজ করার আকাঙ্খা আছে কিনা এমন প্রশ্নের জবাবে আরিফিন বলেন, ‘এই মুহূর্তে বলতে পারছি না।’

এসি/ আই. কে. জে/



শাহরুখ আরিফিন শুভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250