শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানালেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ ঝড়ে মেতেছে গোটা বিশ্ব। সেই ঝড়ের প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত ৭ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির পর থেকেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে শাহরুখ ভক্তদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে। 

দেশের বিভিন্ন ফ্যান ক্লাবের আয়োজনে সিনেমা হলে ‘জওয়ান’ দেখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কেক কেটে উদযাপন থেকে শুরু করে শাহরুখের বিভিন্ন লুকে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন ভক্তরা। 

বাংলাদেশি ভক্তদের এই উন্মাদনা চোখে পড়েছে খোদ শাহরুখেরও। শনিবার (৯ সেপ্টেম্বর) টুইটারে এক বার্তায় চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন কিং খান। 

‘জওয়ান’ সিনেমা দেখতে চট্টগ্রামের ‘চট্টগ্রাম এসআরকে ইউনিভার্স টিম’ নামে ফ্যান ক্লাব বিশেষ প্রস্তুতি নেয়। শাহরুখের ছবি আঁকা টিশার্ট পরে দল বেঁধে সিনেমা হলে ভিড় জমান। এমনকি শাহরুখ খানের পোস্টার নিয়ে র‌্যালিও করেছেন। 

আরো পড়ুন: মায়ের বয়স ৩৮, ছেলের ৫৭!

টুইটারে চট্টগ্রামের শাহরুখ ভক্তদের কর্মকাণ্ডের সে সকল ছবি ও ভিডিও পোস্ট প্রকাশ করে শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব। সেই পোস্টটি চোখে পড়ে শাহরুখের। তিনি রিটুইট বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানিয়ে লেখেন— থ্যাংক ইউ চট্টগ্রাম।

শাহরুখের এই কৃতজ্ঞতা প্রকাশের টুইট চট্টগ্রামের ভক্তদেরও বেশ আবেগী করে তুলেছে। তারাও প্রিয় অভিনেতার প্রতি ভালোবাসা জানিয়েছেন বিভিন্ন ভাবে। 

এসি/ আই.কে.জে/


চট্টগ্রাম শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250