রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

শুল্ক, বন্ড এবং ভ্যাট সেবা সহজতর করতে বিজিএমইএর আহ্বান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহিত

বৈশ্বিক পোশাক বাজার প্রতিযোগিতামূলক হওয়ার জন্য ব্যবসায়িক প্রক্রিয়াগুলো বিশেষ করে- শুল্ক, বন্ড এবং ভ্যাট সংক্রান্ত সেবাগুলোকে আরও সহজ ও দ্রুততর করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, “সেবাগুলোকে সহজ ও দ্রুততর করা হলে পোশাক শিল্প সময় ও অর্থ সাশ্রয় করতে পারে।”

রবিবার (২৭ আগস্ট) বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইনস্টিটিউট (বিটিটিআই) এর সহযোগিতায় আয়োজিত শুল্ক, বন্ড, ভ্যাট, ট্যাক্স এবং এসডি বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুক হাসান এসব কথা বলেন।

এসময় ফারুক হাসান পোশাক শিল্প পেশাজীবীদের শুল্ক এবং ভ্যাট বিধি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার ওপর জোর দেন।

তিনি বলেন, “কোর্সটি পোশাক, এক্সেসরিজ এবং প্যাকেজিং শিল্প পেশাজীবীদের আইন ও প্রবিধান মেনে শুল্ক, বন্ড এবং ভ্যাট সম্পর্কিত পরিষেবাগুলো গ্রহণ করতে এবং অপ্রয়োজনীয় বিলম্বসহ জটিলতা এড়াতে সহায়তা করবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঢাকা উত্তরের কাস্টমস বন্ড কমিশনারেট আজিজুর রহমান এবং বিজিএপিএমইএর সভাপতি মোয়াজ্জেম হোসেন মতি বক্তব্য রাখেন। 

এম.এস.এইচ/ 

বিজিএমইএ ফারুক হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250