শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ *** সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির *** গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে *** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার

সবাই মিলে আমার কাপড় খুলে নিয়েছে : করণ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউডের স্বনামধন্য পরিচালক করণ জোহর। যদিও ক্যারিয়ারজুড়েই নানা বিতর্কের মুখে পড়তে হয়েছে এই নির্মাতাকে। তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, তাদের সন্তানদের দিয়ে সিনেমায় অভিষেক, লাগামহীন মন্তব্য...নানা কারণে সমালোচিত হয়েছেন তিনি। বলিউডে অনেকেই তাকে ‘মুভি মাফিয়া’ বলেও মন্তব্য করেন।

বিষয়গুলো জানেন করণ নিজেও। তাকে প্রতিনিয়তই এসবের মুখোমুখি হতে হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে করন জানিয়েছেন ‘মুভি মাফিয়া’ কটাক্ষ কতটুকু প্রভাবিত করেছে তার পরিবারকে। 

করন বলেন,‘গত তিন বছরে যে পরিমাণ ঘৃণা কুড়িয়েছি, সেটা আমার মা-কে খুব প্রভাবিত করেছে। আমি ওনাকে রীতিমতো কুঁকড়ে যেতে দেখেছি।

নির্দিষ্ট কিছু উদ্দেশ্য নিউজ উপস্থাপকরা আমাকে নিয়ে অত্যন্ত অপ্রীতিকর কথাবার্তা বলেছেন। আমাকে ছোট করা হয়েছে, একই পরিস্থিতি ছিল সোশ্যাল মিডিয়ায়। আর এসবই আমার মা দেখেছেন।’

করণের ভাষ্য, সকলে মিলে আমার কাপড় খুলে নিয়েছে। এখন আর কি লুকাব? এই নির্মাতা বলেন, ‘ওই সময়ে আমাকে শক্ত থাকতে হয়েছে আমার মায়ের জন্য, নিজের জন্য। এসব ঘটনার পর নিজেকে নগ্ন মনে হয়েছে। এখন আর কী লুকাব? কার সঙ্গে লড়ব? আমার সম্পর্কে কিছু না জেনেই মানুষ অনেক কিছু বলেছেন।

তারা জানেই না আমি কেমন মানুষ, মনে মনে আমাকে নিয়ে একটা ধারণা তৈরি করেছে যে, আমি মাফিয়া আর তা নিয়ে কথা বলতেই থাকে। তাদের ধারণাই নেই যে, প্রতিদিন একজন প্রযোজককে কোন লড়াইটা লড়তে হয়।’

আরো পড়ুন: বাবার প্রস্তাব প্রত্যাখান করলেন শাহরুখপুত্র

কফি উইথ করণের মঞ্চে পৌঁছে সঞ্চালক করণকে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। পরবর্তীতে নিজের একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে, সাক্ষাৎকারে করণ জোহরকে ‘মুভি মাফিয়া’ বলেও বিদ্রুপ করেছিলেন তিনি। 

যদিও এই সকল বিতর্কের মাঝেও সম্প্রতি করণের নতুন সিনেমা ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ দারুণ ব্যবসা করেছে। ১০ দিনেই পার করেছে ১০০ কোটির গণ্ডি। আলিয়া-রণবীর ছাড়াও ছবিতে দেখা মিলেছে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমির মতো তারকাদের। 

এসি/ আই. কে. জে/

করন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250