মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

পদ্মা সেতু

স্বস্তির ঈদযাত্রায় টোল আদায়ে ৮০০ কোটির মাইলফলক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঈদের আর মাত্র একদিন বাকি। প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন করতে বাড়ির টানে ছুটছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার লাখ লাখ মানুষ। ভোগান্তি ছাড়াই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে নিজ গন্তব্যে যাচ্ছেন তারা। এদিকে যান চলাচল শুরুর এক বছরেই পদ্মা সেতুতে টোল আদায় ৮০০ কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে গেছে।

সরেজমিনে মঙ্গলবার (২৭ জুন) সকালে গিয়ে দেখা যায়, সেতুর দুই পাড়ে ১৫টি বুথ দিয়ে যানবাহন নির্বিঘ্নে পারাপার হচ্ছে।

যশোরগামী যাত্রী শাহানা জানান, এখন ঈদযাত্রা স্বপ্ন মনে হয়। ভাবতেই কেমন যেন লাগে। কয়েকদিন আগেও বাড়ি যেতে শতবার চিন্তা করতে লাগত। এখন কোনো চিন্তা নেই। যখন মন চায়, বাড়ি যেতে পারি। এর যে কী আনন্দ, কী তৃপ্তি এটা এই পথে চলাচলকারী ছাড়া কেউ বুঝতে পারবেন না।

এদিকে যান চলাচল শুরুর এক বছরেই পদ্মা সেতুতে টোল আদায় ৮০০ কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে গেছে। এতে ঈদে একদিকে যেমন নির্বিঘ্নে ঘরমুখো মানুষ পদ্মা সেতু দিয়ে পার হচ্ছেন, তেমনি রাজস্বও বাড়ছে বলে জানিয়েছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী।

তিনি জানান, পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ২৯৮টি যান পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা। সোমবার (২৬ জুন) টোল আদায় হয়েছে ৮০৫ কোটি ১৭ লাখ, পাঁচ হাজার ৫৫০ টাকা। এ সময়ের মধ্যে যান পারাপার হয়েছে ৫৭ লাখ ২৮ হাজার ৬৫১টি।

আরো পড়ুন: ২৪ ঘণ্টায় সোয়া তিন কোটি টাকার টোল আদায়

নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী আরও জানান, দুই পাড়ে ১৫টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে মাওয়া প্রান্তে ৭টি ও জাজিরা প্রান্তে ৮টি বুথ রয়েছে। মোটরসাইকেল পারাপারের জন্য উভয় পাড়েই দুটি করে চারটি লেন রয়েছে। সার্ভিস লেনে বাইক চলাচল করায় এবং টোল আদায়ে অতিরিক্ত বুথ করায় অন্য যান চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হচ্ছে  না। স্বাচ্ছন্দ্যে চলাচল করছে সব যানবাহন।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250