রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান

হাফপ্যান্ট পরে মন্দিরে গিয়ে তোপের মুখে একতা কাপুর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফের পোশাক নিয়ে নেটদুনিয়ার কটাক্ষের মুখে পড়লেন একতা কাপুর। হাফপ্যান্ট পরেই মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন এই বলিউড প্রযোজক। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই চরম কটাক্ষের মুখে পড়েন তিনি।

গতকাল মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে ‘ড্রিম গার্ল-টু’। আয়ুষ্মান খুরানা অভিনীত ছবির প্রযোজক একতা। নিজের ছবির জন্য প্রার্থনা করতেই হয়তো সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন হিন্দি টেলিভিশনের ক্যুইন। কিন্তু হিতে হলো বিপরীত। পোশাকের জন্য নেটিজেনদের একাংশের রোষানলে পড়লেন তিনি।

আরো পড়ুন: ‘অতিরিক্ত চর্চা না করাই উচিত’

 ঈশ্বরের সামনে পুরো পোশাক পরে যাওয়া উচিত, মন্দিরে গেছেন না মর্নিং ওয়াকে— এমন মন্তব্য করা হয়েছে একতার ভিডিওতে। একজন আবার লেখেন, দর্শন করতে গেছিলেন না দর্শন করাতে? শর্টস পরে মন্দিরে? বিরক্তিকর।

এই প্রথম নয়, এর আগেও পোশাকের জন্য ট্রলড হয়েছেন একতা। চলতি বছরের শুরুতেই রিদ্ধি ডোগরার পার্টিতে স্যাটিনের ম্যাক্সি ড্রেস হাজির হয়েছিলেন তিনি। গাড়ি থেকে পোশাকটি ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করেন তিনি। একটু বেশিই সতর্ক ছিলেন। নিজেকে স্বাভাবিকভাবে মেলে ধরতে পারছিলেন না। আর তা দেখেই নানারকম মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা। 

এসি/ আইকেজে 


মন্দির একতা কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250