মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

 ‘দেওরা’য় দেওয়ানা তানজানিয়ার টিকটক শিল্পী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

 ‘হাতে লাগে ব্যথা রে, হাত ছাইড়া দাও সোনার দেওরা রে...।’কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমে এই গান মুক্তি পায় ৭ মে। এর পর থেকেই সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে গ্রামবাংলার গানটি। চলতে-ফিরতে অনেকের কণ্ঠেই এখন এই গান। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রিলস, টিকটকে এই গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন তরুণ-তরুণীরা।

এবার ‘দেওরা’ গানের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের বাইরেও। বিদেশি অনেকেই এই গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে বিভিন্ন কনটেন্ট তৈরি করছেন। এর মধ্যে রয়েছেন তানজানিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দুই ভাই-বোন—কিলি পল ও নিমা পল। 

এই ভাই-বোন জনপ্রিয় বিভিন্ন গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নেচে-গেয়ে কনটেন্ট বানান। ভারতীয় বেশ কিছু জনপ্রিয় গান দিয়েও কনটেন্ট বানিয়েছিলেন তাঁরা। 

কিলি পলের তাঁর ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্ট থেকে গতকাল ‘দেওরা’ গানের সঙ্গে তাঁদের নাচ এবং ঠোঁট মিলিয়ে একটি কনটেন্ট প্রকাশ করেন। ২৪ ঘণ্টায় কনটেন্টটি দেখেন প্রায় ১২ লাখ দর্শক। তাঁর সবচেয়ে বেশি দেখা কনটেন্টগুলোর মধ্যে একটি এই ‘দেওরা’। এই গানের সঙ্গে তাঁরা যে ঠোঁট মেলাচ্ছেন, তা দেখলে মনে হবে গানটি তাঁরাও গাইছেন।

আরো পড়ুন: রেইনবো চলচ্চিত্র উৎসবে দেশের ৫ সিনেমা

দেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই গান। ইউটিউবে প্রকাশের ১১ দিনে ‘দেওরা’ গানটি এখন পর্যন্ত ২ কোটি ১০ লাখ দর্শক দেখেছেন। বাংলাদেশ থেকে ইউটিউবে ট্রেন্ডিংয়ে ৩ নম্বরে আছে গানটি।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250