সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

ডিবি থেকে সরানো হলো ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুলকে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ২৫শে মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামকে গোয়েন্দা বিভাগ (দক্ষিণ ও প্রশাসন) থেকে সরিয়ে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে বদলি করা হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় ডিএমপি কমিশনার মোছলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, 'জনস্বার্থে' মোহাম্মদ নাসিরুল ইসলামকে অবিলম্বে তার নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের মেয়াদে গত ২০২৪ সালের ডিসেম্বরে তিনি গোয়েন্দা বিভাগে (ডিবি) যোগ দিয়েছিলেন।

ডিবির একাধিক কর্মকর্তা জানায়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ ছরওয়ারে আলমকে গ্রেপ্তার করে ডিবি। ডিবির এই পদক্ষেপের বিরোধিতা করেছিলেন নাসিরুল ইসলাম। মূলত ওই গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করেই ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে তার বিরোধ শুরু হয়।

মোহাম্মদ ছরোয়ারে আলম বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার। জামায়াতে আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হলেও পরে তাকে জামিন দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘সেদিনের সংবাদ সম্মেলনে ডিবির প্রধান স্যার ছাড়া আমাদের আর কেউ উপস্থিত ছিলেন না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের পরও বিরোধের বিষয়টি শেষ হয়নি। এর মধ্যেই তাকে সরিয়ে দেওয়া হলো।’

ডিবিতে দায়িত্ব পালনকালে মোহাম্মদ নাসিরুল ইসলাম ও তার টিম বেশ কিছু গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলার তদন্তে নেতৃত্ব দিয়েছিল। এর মধ্যে শীর্ষ সন্ত্রাসী মামুন, যুবদল নেতা গোলাম কিবরিয়া এবং বিএনপি নেতা মোসাব্বির হত্যা মামলাসহ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্ত ও আসামি গ্রেপ্তারে তিনি যুক্ত ছিলেন।

ডিএমপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250