মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

চপস্টিক দিয়ে এক মিনিটে ৩৭টি ভাত খেয়ে রেকর্ড গড়লেন সুমাইয়া !

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই হয়তো কোরিয়ান কোনো ড্রামা দেখে চপস্টিক ব্যবহার করে খাবার খাওয়ার চেষ্টাও করেছেন । কিন্তু কয়েকবার ব্যর্থ হয়ে আশায় ছেড়ে দিয়েছেন। তবে সুমাইয়া খান চেষ্টা তো ছাড়েননি, বরং চপস্টিক দিয়ে ভাত খেয়ে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন। 

২৪ বছর বয়সী বাংলাদেশি তরুণী সুমাইয়া চপস্টিক দিয়ে এক মিনিটে ৩৭টি ভাত খেয়েছেন। এর আগে বাংলাদেশের আরেক তরুণী নুসরাত জাহান নিপা এক মিনিটে চপস্টিক দিয়ে ২৭টি ভাত খেয়ে রেকর্ড করেছিলেন।

শুধু চাইনিজ খাবার নয়, চপস্টিক দিয়ে ভাত খাওয়ারও প্রচলন রয়েছে এশিয়ার বিভিন্ন দেশে। কিন্তু চপস্টিক দিয়ে যে ভাত খাওয়া হয়, সেই ভাত হয় আঠালো। তবে এবার চপস্টিক দিয়ে ঝরঝরে ভাত খেয়ে রেকর্ড গড়েছেন সুমাইয়া।

আরো পড়ুন : পুলিশে চাকরি নিয়ে বাবার খুনিকে ২৫ বছর পর ধরলেন মেয়ে

সোশ্যাল মিডিয়ায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। সুমাইয়ার ভাত খাওয়ার একটি ভিডিও পোস্ট করা হয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল পেজে। ভিডিওতে দেখা যায়, একটি একটি করে ভাতের দানা চপস্টিক দিয়ে মুখে দিচ্ছেন সুমাইয়া। একেবারে ঝড়ের গতিতে কাজ করছেন তিনি। মিনিটের মধ্যে লক্ষ্য পূরণ হতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন সুমাইয়া। ভিডিওটি পোস্ট করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস লিখেছে, চপস্টিক ব্যবহার করে এক মিনিটের সবচেয়ে বেশি ভাতের দানা খেলেন সুমাইয়া খান।

সুমাইয়া অনেক বছর থেকেই চপস্টিক দিয়ে খাবার খাওয়ার অনুশীলন করছিলেন। এমনকি তিনি সব খাবারই চপস্টিক দিয়ে খেতেন। রেকর্ড গড়ার পর সুমাইয়া জানান, তিনি রামেন খেতে খুব পছন্দ করতেন। সেই সঙ্গে কোরিয়ান সংস্কৃতির ব্যাপারে বেশ আগ্রহী ছিলেন। সেখান থেকেই চপস্টিক ব্যবহার করে খাওয়ার ব্যাপারে আগ্রহ জন্মায়। রেকর্ড গড়তে পেরে তিনি এবং তার পরিবার-বন্ধু সবাই খুব খুশি।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

এস/কেবি

সুমাইয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250