বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ উদ্দিন চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী *** ধাক্কা খেল ব্রাজিল-আর্জেন্টিনা

ইরানে হামলার উদ্দেশ্য শাসক পরিবর্তন নয়: আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২২শে জুন ২০২৫

#

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে ইরানে সরাসরি হামলা চালিয়েছে আমেরিকা। তবে ওয়াশিংটন দাবি করেছে, দেশটির তিন পরমাণু স্থাপনায় হামলার পেছনে ইরানের শাসক পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। আজ রোববার (২২শে জুন) এ তথ্য জানিয়েছে রয়টার্স।

আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিষয়টি নিশ্চিত করেন। তিনি দাবি করেন, হামলার আগে ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের কাছে সরাসরি বার্তা পাঠিয়ে দরকষাকষি ও আলোচনার আহ্বান জানানো হয়েছিল।

তবে 'অপারেশন মিডনাইট' নাম দেওয়া সামরিক অভিযানের খুঁটিনাটি বিষয় অত্যন্ত গোপনীয় রাখা হয়েছিল। ওয়াশিংটন ও ফ্লোরিডা অঙ্গরাজ্যে আমেরিকার সেনাবাহিনীর মধ্যপ্রাচ্য বিষয়ে সদর দপ্তরের কয়েকজন কর্মকর্তা ছাড়া এ অভিযান সম্পর্কে তেমন কেউ জানতেন না।

এ অভিযানের অংশ হিসেবে আমেরিকা থেকে সাতটি বি-২ বোমারু বিমান ইরানে উড়ে যায়। বিমানগুলো ১৪টি বাঙ্কার বাস্টার বোমা নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন আমেরিকার জয়েন্ট চিফস অফ স্টাফস এর চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

ইরানে আমেরিকার হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250