সোমবার, ৩০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা *** শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস *** গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার *** ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা *** সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা *** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’

তিন ক্রিকেটারের অভিষেক, ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৫

#

কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা। ছবি: এএফপি

কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা। পঞ্চপাণ্ডব ছাড়া প্রথমবার ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। অনেকটা তারুণ্য নির্ভর একাদশ। পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পেয়ে মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো টস করতে নেমেছেন।

এ ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে তিন ক্রিকেটারের। বাংলাদেশের পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলামের। শ্রীলঙ্কার হয়ে অভিষেক হচ্ছে মিলান রত্নায়েকের।

তানজিদ হাসান তামিম, ইমন ও নাজমুল হোসন শান্তকে নিয়ে টপ অর্ডার সাজিয়েছে বাংলাদেশ। মিডল অর্ডারে লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক। পেটের পীড়ায় অসুস্থ ছিলেন রিশাদ হোসেন। একাদশে সুযোগ হয়নি এ লেগ স্পিনারের।

স্পিন আক্রমণে মিরাজকে সঙ্গ দেবেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। টি-টোয়েন্টিতে আগেই অভিষেক হয়েছে তার। এবার ৫০ ওভারের সংস্করণেও অভিষেক হচ্ছে এ বাঁহাতি স্পিনারের। পেস বোলিং আক্রমণে আছেন—তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তরুণ তানজিম হাসান সাকিব। চোট কাটিয়ে প্রায় তিন মাস পর খেলছেন তাসকিন।

ওয়ানডেতে শ্রীলঙ্কার সঙ্গে তাসকিন ও মোস্তাফিজের রেকর্ডও দারুণ। ১৪ ইনিংসে মোস্তাফিজের শিকার ২৩, তাসকিন ১৩ ইনিংস নিয়েছেন ২২ উইকেট।

শ্রীলঙ্কার ওপেনিংয়ে পাতুম নিশাঙ্কার সঙ্গী হিসেবে আছেন নিশান মাদুশকা। প্রত্যাশিতভাবে কুশল মেন্ডি, কামিন্দু মেন্ডিস, আসালাঙ্কারা আছেন মিডল অর্ডার সামলাতে। বোলিং আক্রমণে—তিন পেসারের সঙ্গে দুই স্পিনার লঙ্কানদের একাদশে। রহস্য স্পিনার মহেশ তিকসানার সঙ্গে ওয়ানিন্দু হাসারাঙ্গা ঘূর্ণি আক্রমণে। আছেন আসিতা ফার্নান্দো, ইশান মালিঙ্গা ও মিলান রত্নায়েকে।

বাংলাদেশের একাদশ:

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটকিপার), তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কার একাদশ:

নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চরিত আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, জানিত লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ তিকসানা, ইশান মালিঙ্গা ও আসিতা ফার্নান্দো।

বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা

🕒 প্রকাশ: ০১:৪৫ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250