সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

নকল ট্যাং তৈরি করায় কারখানায় সিলগালা, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদন ছাড়াই ট্যাং জাতীয় নকল সফট ড্রিংকস, চানাচুর ও চিপসের পাশাপাশি একই জায়গায় ডিটারজেন্ট-হারপিকসহ টয়লেট্রিজ পণ্য উৎপাদনের অভিযোগে আবিদ ফুড অ্যান্ড কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একইসঙ্গে প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ই মার্চ) দুপুরে রাজধানীর পূর্ব বাড্ডার আলিফনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বিএসটিআই। অভিযানের নেতৃত্ব দেন বিএসটিআইয়ের উপ-পরিচালক রেজাউল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফা।

অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবরিনা আফরিন মুস্তাফা বলেন, নকল ট্যাং, চিপস, চানাচুরের পাশাপাশি একই জায়গায় ডিটারজেন্ট-হারপিক তৈরির অপরাধে অভিযানে আবিদ ফুড অ্যান্ড কেমিক্যালস নামক প্রতিষ্ঠানটি আমরা সিলগালা করেছি। একইসঙ্গে বিএসটিআই আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছি। পাশাপাশি উৎপাদিত সব পণ্য আমরা জব্দ করেছি।

আরও পড়ুন: এক লেবু ১৩ টাকায় বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

তিনি বলেন, আমরা এসে সরাসরি তাদের অস্বাস্থ্যকর উপায়ে কাপড়ের রং ও চিনি মিশিয়ে নকল ট্যাং তৈরি করতে দেখেছি। এমনকি তারা এসব পণ্যে যেসব মোড়ক ব্যবহার করত, সেগুলো অন্যান্য নামি কোম্পানির নকল মোড়ক। এসব নকল ট্যাং খেলে যে কেউ মারাত্মক অসুস্থতায় ভুগতে পারেন।

বিএসটিআইয়ের উপ-পরিচালক রিয়াজুল হক বলেন, এখানে ভয়াবহ আরেকটি বিষয় পেয়েছি তা হলো তারা সফট ড্রিংকস, চানাচুর তৈরির পাশাপাশি একই জায়গায় ডিটারজেন্ট-হারপিকও তৈরি করছিল, যা ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির কারণ।

এসকে/ 

জরিমানা নকল ট্যাং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250