মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন, প্রশ্ন জামায়াতের আমিরের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৭ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৬

#

ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার উদ্যোগী হয়ে কেন ফিরিয়ে আনছে না, সে প্রশ্ন তুলেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। বাগেরহাটে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ প্রশ্ন তোলেন। বাগেরহাট সার্কিট হাউসে আজ শুক্রবার বেলা ১১টায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শেখ হাসিনা প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নে জামায়াতের আমির বলেন, বন্দী বিনিময় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন? সরকার কেন নিজ দায়িত্বে ফিরিয়ে আনছে না। বরং তিনি (শেখ হাসিনা) কেন বলছেন, ‘“আমি ঢুকে যাব”। এটা সরকার ভালো বলতে পারবে। আপনি (প্রশ্নকারী সাংবাদিক) এই প্রশ্ন সরকারের কোনো মন্ত্রী এলে তাদের বলবেন। আপনার মতো আমাদেরও দাবি সরকারের নিজ দায়িত্বে তাকে আনা উচিত। তার বিরুদ্ধে যে রায় হয়েছে, সেটার বিচারিক প্রক্রিয়া অপেক্ষমাণ, সেগুলো তাকে ফেস করতে দেওয়া উচিত। তবে আমরা এ কথা সব সময় বলে থাকি, বিচার হবে ন্যায্যতার ভিত্তিতে, অন্যায্য কোনো বিচার চাই না।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নে জামায়াতের আমিরের ভাষ্য, দেশে শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারি দলের। এ ক্ষেত্রে সরকারি দলকেই পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে দেখেছি ক্ষমতাসীনদের দিক থেকেই ভায়োলেন্স শুরু হয়। রাজনীতিতে আসলে শারীরিক ব্যায়ামের জায়গা নেই। বাংলাদেশের জন্মলগ্ন থেকে রাজনীতিতে মাসল পাওয়ারের (বাহুশক্তি) এক্সারসাইজ আমরা দেখে আসছি। এটা কোনো আমলে মুক্ত হয়নি, কারও আমলেই মুক্ত হয়নি।’

দেশে গণমাধ্যম প্রকৃত অর্থে স্বাধীন নয় বলে মন্তব্য করেন শফিকুর রহমান। সংবাদমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে সাংবাদিকদের তিনি বলেন, ‘কালোকে কালো বলবেন, সাদাকে সাদা। আমিও কালো হলে আমাকে ছাড় দিয়ে কথা বলবেন না। জাতির এই চতুর্থ স্তম্ভটা যদি কার্যকর থাকে, ফাংশনিং থাকে, তাহলে আমরা আশা করব রাষ্ট্রযন্ত্রের সব বিষয় ফাংশনিং থাকবে। এই জায়গা যদি দুর্বল থাকে, তাহলে রাষ্ট্রযন্ত্রের কাছে ভালো কিছু আশা করবেন না, এটা হবে না। কারণ, সরকার ভুল করে না শুদ্ধ করে, তা কে বলবে, বলবেন তো আপনারা? সেই জায়গাটা যখন অক্ষুণ্ন থাকবে, বলিষ্ঠ হবে, দেশ তখন সামনের দিকে এগিয়ে যাবে।’

বর্তমান সরকারের অধীন অল্প সময়েই জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘সরকার যে চালাবে, জনগণ বিবেচনায় নেবে পাঁচ বছর, বিরোধী দলেরও পাঁচ বছর। পাঁচ বছর পর জনগণ তার বিচার করবে। তাদের বিচারের রায় দিবে। আমরা রায়ে বিশ্বাসী। বর্তমান সরকার কেমন করছে, তারা ব্যর্থ না সার্থক, তা জনগণ এখনই বলছে। আমরা বলব না, এই অল্প সময়ের মধ্যে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। সরকার যদি আমাদের সহযোগিতা চাইত, তাহলে অনেক সমস্যার সমাধান হতো বলে বিশ্বাস করি।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে শফিকুর রহমান বলেন, ‘আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে আসার উপযুক্ত। কারণ, এই দেশের রাজনীতি তারাই হত্যা করেছে। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অসংখ্য মায়ের বুক খালি করেছিল, অসংখ্য মানুষ গুম হয়েছিল, গুম হওয়া মানুষের সকলে ফিরে আসেননি এখনো।’

মতবিনিময় সভার শেষে বাগেরহাট আলী মাদ্রাসায় জামায়াতে ইসলামীর রোকন সম্মেলনে যোগ দেন জামায়াতের আমির। রোকন সম্মেলন শেষে নেতা-কর্মীদের নিয়ে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250