রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন মঙ্গলবার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারত সফরের ফলাফল সম্পর্কে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫শে জুন) বেলা ১১টায় গণভবনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভারতে থেকে শনিবার (২২শে জুন) রাতে ঢাকায় ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২১শে জুন ভারতে গিয়েছিলেন তিনি। সফরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এই সফরে বিভিন্ন ক্ষেত্রে ১০টি সমঝোতা স্মারক সই করে দুই দেশ। এর মধ্যে ৩টি সমঝোতা নবায়ন করা হয়েছে।

আরো পড়ুন: ‘তদন্তের আগে কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না’

সই হলো যেসব সমঝোতা স্মারক-

১. বাংলাদেশ-ভারত ডিজিটাল পার্টনারশিপ।

২. সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি।

৩. ইন্ডিয়া-বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ।

৪. স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন।

৫. ভারতের ইন-স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা।

৬. দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা।

৭. মৎস্যম্পদের উন্নয়নে বিদ্যমান সমঝোতা নবায়ন।

৮. সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা।

৯. দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ও বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা নবায়ন।

১০. কৌশলগত ও অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতায় ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, ওয়েলিংটন-ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা।

এসি/

প্রধানমন্ত্রী ভারত সফর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250