বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

‘তদন্তের আগে কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

কয়েকটি গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দুর্নীতিবাজ বলছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৪শে জুন) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী উপলক্ষ্য এক আলোচনা সভায় এই অভিযোগ করেন মন্ত্রী। 

হাছান মাহমুদ বলেন, তদন্তের আগে কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না। কিন্তু কয়েকটি গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারের প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দুর্নীতিবাজ বলছে। কোনও প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে এমন সংবাদ না প্রকাশের অনুরোধ কর‌ছি।

আরো পড়ুন: স্ত্রী-ছেলেসহ মতিউরের বিদেশ যেতে নিষেধাজ্ঞা

বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, পত্রিকায় দেখেছি নতুন মহাসচিব খুঁজছে বিএনপি। আরও দেখেছি মির্জা ফখরুল কান্না করছেন। এখন এই কান্না খালেদা জিয়ার জন্য না। তার এই কান্না পদ হারানোর ভয়ে কি না তা খুঁজে দেখার বিষয়।

এইচআ/ 

পররাষ্ট্রমন্ত্রী দুর্নীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250