সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে তুললেন সেলফি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৬

#

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে মোবাইলে আজ ঢাকা মেডিকেলের অসংখ্য শিক্ষার্থীর সঙ্গে সেলফি তোলেন। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের ৮১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬ ’-এর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে যোগ দিতে নিজে গাড়ি চালিয়ে গুলশানের বাসভবন থেকে ঢাকা মেডিকেলে তিনি আসেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শুধু তাই নয়, ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী জুবাইদা রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বর্তমান শিক্ষার্থীরা। এ সময় প্রধানমন্ত্রী নিজেও শিক্ষার্থীদের এই আনন্দে শরিক হন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী নিজে মোবাইলে ঢাকা মেডিকেলের অসংখ্য শিক্ষার্থীর সঙ্গে সেলফিও তোলেন।

ডা. জুবাইদা রহমান ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও অ্যালামনাই। তিনি একসময় ঢাকা মেডিকেলে নিয়মিত চিকিৎসাসেবাও দিতেন।

দীর্ঘদিন পর নিজের প্রিয় ক্যাম্পাসে এসে ডা. জুবাইদা রহমানও ফিরে যান পুরোনো সেই দিনে। মেতে ওঠেন গল্প, আড্ডায়।

প্রধানমন্ত্রীর ঢাকা মেডিকেল কলেজে আগমনকে কেন্দ্র করে সকালে থেকে ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। তাকে একনজর দেখতে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে উৎসাহ-উদ্দীপনা।

সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে আসার পর কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি বৃক্ষও রোপণ করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।

এদিকে ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250