সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি *** এমপি নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড

অশালীন গানের পর নতুন বিতর্কে নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৫ পূর্বাহ্ন, ১৩ই মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

‘কেডি: দ্য ডেভিল’–এর নতুন গান ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি মুক্তির পর প্রবল বিতর্কের মুখে পড়েন সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি। গানটির কথা ও নাচ অশালীন বলে সমালোচিত হয়। পরে গানটি সরিয়ে নেওয়া হয়, ভারতের জাতীয় নারী কমিশনে হাজিরা দিয়ে পরে ক্ষমাও চেয়েছেন নোরা ও সঞ্জয়। সে বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে অভিনেত্রী। তবে এবার বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে নোরা ফাতেহি ও হানি সিংয়ের নতুন গান ‘বডি রোল’। গানটি মুক্তির পরই সামাজিক মাধ্যমে দাবি উঠেছে, এর ভিডিও নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘লাভ, ডেথ‍+রোবট’–এর বহুল প্রশংসিত পর্ব ‘জিবারো’ থেকে প্রায় হুবহু অনুকরণ করা হয়েছে। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

গত শনিবার ইউটিউবে মুক্তি পায় ‘বডি রোল’। মুক্তির পর কয়েক দিনের মধ্যেই ভিডিওটি ২০ লাখের বেশি ভিউ পেয়ে যায়। ইনস্টাগ্রামসহ অন্যান্য প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়ে এর নানা ক্লিপ। ভিডিওতে দেখা যায়, গয়নায় মোড়া এক রহস্যময় নারী হ্রদ থেকে উঠে এসে এক যোদ্ধাকে আকৃষ্ট করার চেষ্টা করছে। স্বপ্নিল আবহ, জঙ্গলের পটভূমি, ভারী অলংকার আর সোনালি পোশাকে হাজির হন নোরা ফাতেহি।

কিন্তু ভিডিও প্রকাশের পরপরই অনেক দর্শকের চোখে পড়ে এর সঙ্গে ‘লাভ, ডেথ‍+রোবট’–এর ‘জিবারো’ পর্বের বিস্ময়কর মিল। বিশেষ করে ভিডিওর শুরু অংশের দৃশ্য, পোশাক, চরিত্রের সাজসজ্জা এমনকি ক্যামেরার ভাষাও ‘জিবারো’র কথা মনে করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন অনেকে।

‘বডি রোল’-এর শুরুতে দেখা যায়, মধ্যযুগীয় পোশাক পরা এক ব্যক্তি জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ে এসে হ্রদের পানি পান করছে। তার শরীরে ট্যাটু, গায়ে গয়না। ঠিক তখনই হ্রদ থেকে উঠে আসে সোনালি অলংকারে মোড়া এক নারী। পরে শুরু হয় নোরার নাচের অংশ।

অন্যদিকে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘জিবারো’ পর্বেও দেখা যায়, অ্যামাজনের গভীর জঙ্গলে এক কনকুইস্তাদোর বা স্প্যানিশ যোদ্ধা রহস্যময় এক ‘সাইরেন’সদৃশ নারীর মুখোমুখি হয়। সেই নারীও সোনালি অলংকারে ঢাকা, হ্রদ থেকে উঠে আসে। যোদ্ধার গায়েও ছিল ট্যাটু ও ধাতব অলংকার। এই মিলগুলোকে ‘অস্বাভাবিক রকমের কাছাকাছি’ বলে মন্তব্য করছেন দর্শকেরা।

ইউটিউবের মন্তব্য ঘরেই শুরু হয় বিতর্ক। একজন লিখেছেন, ‘এটা পুরোপুরি “জিবারো” ভাইব দিচ্ছে। তবে টুইস্টটা ভালো লেগেছে।’ আরেকজনের মন্তব্য, ‘ভিজ্যুয়াল পুরো “লাভ, ডেথ অ্যান্ড রোবটস” থেকে কপি করা।’ কেউ কেউ আরও কড়া ভাষায় সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ‘যারা নকল করে, তারা কখনো মৌলিক কিছু তৈরি করতে পারে না।’

ইনস্টাগ্রামেও বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। কনটেন্ট নির্মাতা ফিল্মি সোনিয়া নিজের অ্যাকাউন্টে দুই ভিডিওর দৃশ্য পাশাপাশি রেখে তুলনামূলক একটি ভিডিও পোস্ট করেন। এরপর আরও বেশি প্রতিক্রিয়া আসতে থাকে। একজন মন্তব্য করেন, ‘টিজার দেখেই মনে হয়েছিল এটা “জিবারো”। পরে বুঝলাম, পুরোপুরি কপি।’

তবে সবাই সমালোচনা করেননি। কেউ কেউ বলছেন, এটি সরাসরি নকল নয়, বরং ‘অনুপ্রাণিত’ কাজ। যদিও সেই যুক্তি মানতে নারাজ অনেকে। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ভাষায়, ‘বলিউডের নকল করার ইতিহাস আছে। তাই এটাকে শুধু “ইনস্পায়ার্ড” বলা কঠিন। কোনো স্বীকৃতি ছাড়াই এভাবে মূল শিল্পকর্ম ব্যবহার করা হতাশাজনক।’

‘লাভ, ডেথ‍+রোবট’ নির্মাণ করেছিলেন টিম মিলার। প্রযুক্তি, হরর, ফ্যান্টাসি ও ডার্ক কমেডির মিশেলে তৈরি এই অ্যানিমেটেড অ্যান্থলজি সিরিজের প্রতিটি পর্ব আলাদা গল্প নিয়ে নির্মিত। ‘জিবারো’ ছিল তৃতীয় মৌসুমের নবম পর্ব। এটি পরিচালনা করেন আলবারতো মিলগো। ১৭ মিনিটের এই পর্ব মুক্তির পর সমালোচক ও দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

এদিকে নোরা ফাতেহি বা হানি সিং—কেউই এখন পর্যন্ত এই বিতর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা থামার লক্ষণ নেই। অনেকেই প্রশ্ন তুলছেন, অনুপ্রেরণা আর অনুকরণের সীমারেখা ঠিক কোথায়?

জে.এস/

নোরা ফাতেহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250